ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট শিশুদের সঙ্গে সেলফি তুলে ক্রীড়া সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফোনে বদলে গেলো কেন্দ্র, ৩০ মিনিট বেশি সময় পেলেন পরীক্ষার্থীরা মাদক বহনকারীরাই ধরা পড়ে, ব্যবসার সঙ্গে জড়িতরা যায় সংসদে: রুমিন মেয়র প্রার্থী হতে শিবির ছাড়লেন সাদিক কায়েম, জকসু ভিপিরও বিদায় শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি প্রস্তুত করা হচ্ছে: শিবির সভাপতি জনগণের কল্যাণে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে: সড়কমন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সই
Advertise with us

ফ্রান্সে বাংলাদেশিদের জন্য বিনামূল্যে সুশি প্রশিক্ষণ

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৩ জুলাই ২০২৬   ১৩ বার পঠিত
ফ্রান্সে বাংলাদেশিদের জন্য বিনামূল্যে সুশি প্রশিক্ষণ

ছবি: সংগৃহীত

ফ্রান্সে বাংলাদেশি কর্মহীন মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সুশি প্রশিক্ষণ কোর্স শুরু করেছে মানবিক ও আর্থ-সাংস্কৃতিক সংগঠন সলিডারিটিস এশিয়া ফ্রান্স (এসএএফ)।

আয়োজকরা জানান, যাদের অভিজ্ঞতা নেই বা যারা নতুন পেশায় যুক্ত হতে চান, তাদের অল্প সময়ের মধ্যে দক্ষ করে চাকরি পাওয়ার ক্ষেত্রে সহায়তা করতেই এ আয়োজন।

বর্তমানে ফ্রান্সে জাপানি রেস্টুরেন্ট, সুশি বার, ক্যাটারিং প্রতিষ্ঠান ও হোম ডেলিভারি সেবার ব্যাপক বিস্তার ঘটেছে। ফলে দক্ষ কর্মীর চাহিদাও প্রতিনিয়ত বাড়ছে। এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের শক্ত ভিত্তি তৈরি করা হবে। যা তাদের কর্মসংস্থানে সহায়তা করবে।

অংশগ্রহণকারীরা খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির নিয়ম, কোল্ড চেইন ও স্বাস্থ্যবিধি বজায় রাখার পদ্ধতি, পেশাদার রান্নাঘরের সরঞ্জাম ও ছুরির নিরাপদ ব্যবহার শিখবেন। একই সঙ্গে সুশির জন্য উপযুক্ত ভাত প্রস্তুত করা, বিভিন্ন উপকরণ সঠিকভাবে কাটা, মাকি, নিগিরি, ক্যালিফোর্নিয়া রোলসহ বিভিন্ন ধরনের সুশি তৈরি, আকর্ষণীয়ভাবে খাবার পরিবেশনে দক্ষ হওয়ার সুযোগ পাবেন।

প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, দলগত কাজ, সময় ব্যবস্থাপনা এবং দায়িত্বশীলতা সম্পর্কেও শেখানো হবে। যা রেস্টুরেন্ট শিল্পে সফল হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রশিক্ষণটি পরিচালনা করছেন রুমন আহমেদ ও আব্দুর রহমান। তারা বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত জ্ঞান আন্তরিকতার সঙ্গে অংশগ্রহণকারীদের মাঝে ভাগ করে নিচ্ছেন।

এ প্রসঙ্গে এসএএফ-এর সভাপতি নয়ন এনকে বলেন, ‌‘এসএএফ বিশ্বাস করে, একটি দক্ষতা একজন মানুষের জীবন বদলে দিতে পারে। অনেক মানুষ কাজ করতে চান, কিন্তু প্রয়োজনীয় প্রশিক্ষণ না থাকায় চাকরির সুযোগ পান না। আমাদের দায়িত্ব হলো তাদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেওয়া। এই সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণের মাধ্যমে আমরা অংশগ্রহণকারীদের এমন একটি ভিত্তি দিতে চাই, যাতে তারা সহজেই জাপানি রেস্টুরেন্টে চাকরি খুঁজে পেতে পারেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031