ঢাকা
২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
বাচ্চার মৃত্যুতে যুবলীগ করা মায়ের জামিন হল না, অত্যন্ত দুঃখজনক: জাবীন দিনের বেলাতেও মানুষ চলাচলে ভয় পাচ্ছে, চাঁদা দাবি করা হচ্ছে: আখতার হোসেন এবার আমরা ২৪-এর নতুন শক্তি বাংলাদেশ পরিচালনা করব: মামুনুল হক জিন্নাহর সমাধিতে স্পিকারের পুষ্পস্তবক অর্পণ নির্বাচনের পরদিন থেকেই ওয়াদা ভঙ্গ করেছে সরকার: জামায়াত আমির আওয়ামী লীগের ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন সাভার ও আশুলিয়ায় ৩ বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫০ ক্রাইস্টচার্চে ব্যাটিং বিপর্যয়, দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত
Advertise with us

যুক্তরাজ্যে শিশুকে যৌন নিপীড়ন, বাংলাদেশি ইমামের ৯ বছরের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬   ৪৪ বার পঠিত
যুক্তরাজ্যে শিশুকে যৌন নিপীড়ন, বাংলাদেশি ইমামের ৯ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে পাঁচ বছর ধরে এক শিশুকে একাধিকবার যৌন নিপীড়নের দায়ে মোহাম্মদ ইসলাম নামে ৫৫ বছর বয়সী এক বাংলাদেশি ইমামকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি দেশটির কেন্ট কাউন্টির চ্যাথামের একটি স্থানীয় মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

গত ২৬ নভেম্বর মেইডস্টোন ক্রাউন কোর্টে মামলার রায় ঘোষণা করা হয়। ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে শিশুটিকে ছয়বার যৌন নিপীড়নের অভিযোগে জুরি বোর্ড তাকে দোষী সাব্যস্ত করেন। কারাদণ্ডের পাশাপাশি তার ওপর যৌন অপরাধ প্রতিরোধসংক্রান্ত বিশেষ আদেশ ও স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। আদালতের নথি অনুযায়ী, ধর্মীয় দায়িত্ব পালনের সুযোগ নিয়ে মোহাম্মদ ইসলাম শিশুটিকে বিভিন্ন সময়ে যৌন নিপীড়ন করেন। ২০০৯ সালে এসব ঘটনা বন্ধ হলেও দীর্ঘদিন বিষয়টি প্রকাশ্যে আসেনি।

২০১৮ সালে ভুক্তভোগী তার পরিবারের সদস্যদের কাছে শৈশবে ঘটে যাওয়া নির্যাতনের কথা জানান। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা মোহাম্মদ ইসলামের মুখোমুখি হন। প্রথমে তিনি অভিযোগ অস্বীকার করলেও পরে পুলিশের কাছে অভিযোগ না করার শর্তে পরিবারের কাছে ক্ষমা চান বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

এর পাঁচ বছর পর, ২০২৩ সালে ভুক্তভোগী নিজেই পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেন। এরপর কেন্ট পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত সংঘটিত ছয়টি যৌন নিপীড়নের অভিযোগের তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়। পরে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ ইসলামকে।

বিচার চলাকালে আদালতে ভুক্তভোগীর ওপর ধারাবাহিক নির্যাতনের ঘটনা তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে জুরি বোর্ড ছয়টি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করেন। গত ২৬ নভেম্বর সাজা ঘোষণার সময় আদালত তাকে ৯ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে কারাভোগ শেষে মুক্তি পাওয়ার পরও তার ওপর বিশেষ নজরদারি ও বিধিনিষেধ কার্যকর থাকবে।

আদালতের আদেশ অনুযায়ী, মুক্তির পর মোহাম্মদ ইসলাম ভুক্তভোগীর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারবেন না। এমনকি তার কাছাকাছি যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আদালতের নথি অনুযায়ী, ধর্মীয় দায়িত্ব পালনের সুযোগ নিয়ে মোহাম্মদ ইসলাম শিশুটিকে বিভিন্ন সময়ে যৌন নিপীড়ন করেন। ২০০৯ সালে এসব ঘটনা বন্ধ হলেও দীর্ঘদিন বিষয়টি প্রকাশ্যে আসেনি।

২০১৮ সালে ভুক্তভোগী তার পরিবারের সদস্যদের কাছে শৈশবে ঘটে যাওয়া নির্যাতনের কথা জানান। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা মোহাম্মদ ইসলামের মুখোমুখি হন। প্রথমে তিনি অভিযোগ অস্বীকার করলেও পরে পুলিশের কাছে অভিযোগ না করার শর্তে পরিবারের কাছে ক্ষমা চান বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

এর পাঁচ বছর পর, ২০২৩ সালে ভুক্তভোগী নিজেই পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেন। এরপর কেন্ট পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত সংঘটিত ছয়টি যৌন নিপীড়নের অভিযোগের তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়। পরে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ ইসলামকে।

বিচার চলাকালে আদালতে ভুক্তভোগীর ওপর ধারাবাহিক নির্যাতনের ঘটনা তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে জুরি বোর্ড ছয়টি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করেন। গত ২৬ নভেম্বর সাজা ঘোষণার সময় আদালত তাকে ৯ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে কারাভোগ শেষে মুক্তি পাওয়ার পরও তার ওপর বিশেষ নজরদারি ও বিধিনিষেধ কার্যকর থাকবে।

আদালতের আদেশ অনুযায়ী, মুক্তির পর মোহাম্মদ ইসলাম ভুক্তভোগীর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারবেন না। এমনকি তার কাছাকাছি যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।-ইত্তেফাক

Advertise with us
Advertise with us
Advertise with us