ঢাকা
২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
বাচ্চার মৃত্যুতে যুবলীগ করা মায়ের জামিন হল না, অত্যন্ত দুঃখজনক: জাবীন দিনের বেলাতেও মানুষ চলাচলে ভয় পাচ্ছে, চাঁদা দাবি করা হচ্ছে: আখতার হোসেন এবার আমরা ২৪-এর নতুন শক্তি বাংলাদেশ পরিচালনা করব: মামুনুল হক জিন্নাহর সমাধিতে স্পিকারের পুষ্পস্তবক অর্পণ নির্বাচনের পরদিন থেকেই ওয়াদা ভঙ্গ করেছে সরকার: জামায়াত আমির আওয়ামী লীগের ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন সাভার ও আশুলিয়ায় ৩ বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫০ ক্রাইস্টচার্চে ব্যাটিং বিপর্যয়, দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত
Advertise with us

ভূমি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান ভূমিমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬   ৪০ বার পঠিত
ভূমি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান ভূমিমন্ত্রীর

ছবি: সংগৃহীত

বাসস : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু ভূমি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

শনিবার বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজিত ‘অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে ভূমি তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ কার্যক্রম’ শীর্ষক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ভূমিমন্ত্রী বলেন, কোনো ভূমিদস্যুকে প্রশ্রয় দেওয়া যাবে না। ভূমি অফিসগুলোতে যাতে ভূমিদস্যুরা কোনো ধরনের সুযোগ-সুবিধা নিতে না পারে, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। সাধারণ সেবাপ্রত্যাশীরা যাতে অগ্রাধিকার পান, তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ভূমি সক্রান্ত জটিলতা ও হয়রানি দূর করতে সরকার কাজ করছে। আজকের কর্মশালা সেই উদ্যোগেরই অংশ।

মন্ত্রী কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের মনোযোগ দিয়ে প্রশিক্ষণ গ্রহণ এবং অর্জিত জ্ঞান ভবিষ্যৎ কর্মক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানান।

তিনি বলেন, অন্যায় ও অনিয়মের জন্য শুধু এ দুনিয়াতেই নয়, পরকালেও জবাবদিহি করতে হবে। যারা অন্যায় ও অনিয়মের মাধ্যমে অর্থ-সম্পদের মালিক হয়েছেন, তাদের কেউই জীবনে শান্তি পাননি। এমনকি মৃত্যুর আগেও তাদের কষ্ট ভোগ করতে হয়েছে।

ভূমিমন্ত্রী বলেন, সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভূমি মন্ত্রণালয়ের অধীন সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে কাজ করে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

রাজশাহীর জেলা প্রশাসক মো. কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে।

কর্মশালায় রাজশাহী জেলার নয়টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us