ঢাকা
২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
বাচ্চার মৃত্যুতে যুবলীগ করা মায়ের জামিন হল না, অত্যন্ত দুঃখজনক: জাবীন দিনের বেলাতেও মানুষ চলাচলে ভয় পাচ্ছে, চাঁদা দাবি করা হচ্ছে: আখতার হোসেন এবার আমরা ২৪-এর নতুন শক্তি বাংলাদেশ পরিচালনা করব: মামুনুল হক জিন্নাহর সমাধিতে স্পিকারের পুষ্পস্তবক অর্পণ নির্বাচনের পরদিন থেকেই ওয়াদা ভঙ্গ করেছে সরকার: জামায়াত আমির আওয়ামী লীগের ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন সাভার ও আশুলিয়ায় ৩ বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫০ ক্রাইস্টচার্চে ব্যাটিং বিপর্যয়, দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত
Advertise with us

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫০

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬   ৩৯ বার পঠিত
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫০

ছবি: ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৮ জন, লালবাগ বিভাগ ৫৭ জন, ওয়ারী বিভাগ ৭৮ জন, মতিঝিল বিভাগ ৫২ জন, তেজগাঁও বিভাগ ৬৪ জন, মিরপুর বিভাগ ১৬৫ জন, গুলশান বিভাগ ৫০ জন উত্তরা বিভাগ ৪২ জন, ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে ২টি বিদেশি পিস্তল, ২ টি ম্যাগজিন, ৯ রাউন্ড গুলি, ১টি অবিস্ফোরিত ককটেল, ১০টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২০৫৪ পিস ইয়াবা, ৬টি মোবাইল ফোন ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Advertise with us
Advertise with us
Advertise with us