ঢাকা
২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাভার-আশুলিয়ায় কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি পরওয়ারের নিন্দা নড়াইলে সহিংসতায় মাশরাফির অর্থায়নের অভিযোগ রাশেদ খাঁনের গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেলে ছত্রভঙ্গ গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ এপিসি থেকে ফেলে শিক্ষার্থী ইয়ামিন হত্যা: ১৯ আসামির বিচার শুরু শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রতিপক্ষের মুখে বল মারলেন, মেসিকে লাল কার্ড না দেওয়া কি অবিচার করা হলো? প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার
Advertise with us

সাভার-আশুলিয়ায় কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২২ নভেম্বর ২০২৬   ২০ বার পঠিত
সাভার-আশুলিয়ায় কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা

ছবি: সংগৃহীত

তৈরি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান অসন্তোষের মধ্যে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে।

রবিবার (২২ নভেম্বর) সকালে অধিকাংশ কারখানায় শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে দেখা গেছে।

তবে বিচ্ছিন্ন ঘটনার জেরে এখনো ২৩টি পোশাক কারখানা বন্ধ রয়েছে।
সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের মতো শ্রমিকেরা নিজ নিজ কারখানায় যাচ্ছেন। তারা শান্তিপূর্ণভাবে কর্মস্থলে প্রবেশ করছেন। এরআগে গতকাল সপ্তাহের প্রথম কর্মদিবসেও শিল্পাঞ্চলের পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বন্ধ থাকা ২৩টি কারখানার মধ্যে ২১টি শ্রম আইনে ‘নো ওয়ার্ক, নো পে’ ভিত্তিতে বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় আরো দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালের শান্তিপূর্ণ পরিস্থিতি দিনভর বজায় থাকবে বলে তারা আশাবাদী। তবে কারখানাগুলোতে শ্রমিকদের উপস্থিতি ও উৎপাদন কার্যক্রমে অংশগ্রহণের ওপর পরিস্থিতি অনেকাংশে নির্ভর করছে।

এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থান ও বিভিন্ন কারখানার সামনে সতর্ক অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

Advertise with us
Advertise with us
Advertise with us