ঢাকা
২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাভার-আশুলিয়ায় কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি পরওয়ারের নিন্দা নড়াইলে সহিংসতায় মাশরাফির অর্থায়নের অভিযোগ রাশেদ খাঁনের গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেলে ছত্রভঙ্গ গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ এপিসি থেকে ফেলে শিক্ষার্থী ইয়ামিন হত্যা: ১৯ আসামির বিচার শুরু শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রতিপক্ষের মুখে বল মারলেন, মেসিকে লাল কার্ড না দেওয়া কি অবিচার করা হলো? প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার
Advertise with us

নড়াইলে সহিংসতায় মাশরাফির অর্থায়নের অভিযোগ রাশেদ খাঁনের

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২২ নভেম্বর ২০২৬   ২৩ বার পঠিত
নড়াইলে সহিংসতায় মাশরাফির অর্থায়নের অভিযোগ রাশেদ খাঁনের

ছবি: সংগৃহীত

নড়াইলের সহিংসতার ঘটনায় মাশরাফি বিন মর্তুজার ইন্ধনের অভিযোগ এনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ‘নড়াইলের পলাতক আ.লীগ ও ছাত্রলীগের নেতাদের নিয়মিত টাকা পয়সা পাঠায় মাশরাফি বিন মর্তুজা। সন্ত্রাসীদের দিয়ে সর্বশেষ তাণ্ডবও সে চালিয়েছে।

তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতা কর্তৃক তার বাড়িতে ভাঙচুর চালানোর ক্ষোভ আজও তার মধ্যে বিদ্যমান। আর এর প্রতিশোধ নেওয়ার জন্য সে বেপরোয়া হয়ে গেছে এবং এজন্য সর্বোচ্চ অর্থকড়ি ব্যায় করে জ্বালাও-পোড়াও ও হত্যার মদদ দিচ্ছে।’

শনিবার (২১ নভেম্বর) দিনগত রাতে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে এসব বলেন রাশেদ খাঁন।

তিনি লিখেন, ‘তার (মাশরাফি) চ্যালাচামুণ্ডা ফেসবুকে প্রচার করছে যে, মাশরাফি নাকি বিএনপির দু’জন নেতাকে হত্যার নির্দেশনা দেয় নি! তো এই কথা মাশরাফি বলুক যে, আমি নিরপরাধ, আমি বিএনপির ২ নেতাকে হত্যার নির্দেশনা দিই নি! কেনো বলছে না? মাশরাফির ভক্ত আমি নিজেও ছিলাম, কিন্তু গণঅভ্যুত্থানের সময় ৪ আগস্ট মাশরাফির বাবা নিজে রাস্তায় নেমে ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্ব দিয়েছে। বাপ-বেটা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছিল।’

রাশেদ খাঁন লিখেন, ‘মাশরাফি বিন মর্তুজা মনে করতেছে ভবিষ্যতে আ.লীগ ফিরবে, সেই ভরসায় ২ বছর গ্যাপ দিয়ে এবছর শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছে। যে একজন গণহত্যার নির্দেশদাতাকে শুভেচ্ছা জানাতে পারে, তার নির্দেশনায় ২ জন হত্যা কি অস্বাভাবিক ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘মাশরাফির কোনো মনুষ্যত্ব থাকলে গণঅভ্যুত্থানের সময় পদত্যাগ করে ছাত্র-জনতার পক্ষে রাজপথে নামতো, কিংবা গণঅভ্যুত্থানের পরে ক্ষমা চেয়ে রাজনীতি থেকে বিদায় নিতো। কিন্তু সে লোভী, ভবিষ্যতে আ.লীগ ফিরবে, আপা তাকে মন্ত্রী বানাবে, সেই আশায় বুক বেঁধে আছে…!’

Advertise with us
Advertise with us
Advertise with us