ঢাকা
২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে থাকতে হবে: ডা. জুবাইদা রহমান থাইল্যান্ডে ভিসা সহজ করার অনুরোধ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে পাঁচ বিষয়ে আলোচনা করবে এনসিপি জনগণ আ.লীগকে এক হাজার বছরেও রাজনীতির সুযোগ দেবে না: বিএনপি নেতা খোকন পদত্যাগের গুজবে ফজলুর রহমান, ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’ সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংস্কার পরিষদের শপথ নিলেই জাতীয় ঐক্য সম্ভব: নাহিদ ইসলাম ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছে শেখ হাসিনা: রিজভী দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন: জহির উদ্দিন স্বপন
Advertise with us

১৬ ডিসেম্বর ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   ৬৩ বার পঠিত
১৬ ডিসেম্বর ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্মৃতিসৌধ এলাকা ও এর প্রবেশপথে সিসি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সংশ্লিষ্ট এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি ভিভিআইপি এবং সাধারণ জনগণের সাভার জাতীয় স্মৃতিসৌধে গমনাগমন ও পুষ্পস্তবক অর্পণ নির্বিঘ্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ জন্য আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহারের অংশ হিসেবে স্মৃতিসৌধ এলাকা এবং প্রবেশপথে পর্যাপ্ত সিসি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে।

সভায় বিজয় দিবস উদযাপন ঘিরে সম্ভাব্য যেকোনো বিশৃঙ্খলা বা অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে স্পেশাল ব্রাঞ্চসহ (এসবি) সব গোয়েন্দা সংস্থাকে অধিকতর সতর্ক থেকে নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের দেহ ও যানবাহনে তল্লাশিসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম এবং সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের সব অনুষ্ঠানস্থলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা থেকে সাভার যাওয়ার মূল সড়ক ও স্মৃতিসৌধের আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় সাভার জাতীয় স্মৃতিসৌধসহ প্রতিটি অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণী গাড়ি মোতায়েন রাখা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us