ঢাকা
১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু রংপুরে ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ২৩ অস্ত্রসহ যুবক গ্রেফতার কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মঙ্গলবার মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আপনার অভিযোগ, আপনার অধিকার’—নাগরিকদের জন্য অভিযোগ বক্স চালু মির্জা আব্বাসের গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবি সংসদে সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত: সংসদে অর্থমন্ত্রী
Advertise with us

কানাডার ক্যালগেরিতে ‘মোরা বরিশাইল্লা’ সংগঠনের আত্মপ্রকাশ

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   ২৫ বার পঠিত
কানাডার ক্যালগেরিতে ‘মোরা বরিশাইল্লা’ সংগঠনের আত্মপ্রকাশ

ছবি: সংগৃহীত

কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগেরিতে বরিশাল বিভাগের প্রবাসীদের নিয়ে ‘মোরা বরিশাইল্লা’ নামে একটি নতুন সামাজিক কমিউনিটি আত্মপ্রকাশ ঘটেছে। স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় শহরের সিটাডেল কমিউনিটি অ্যাসোসিয়েশন সেন্টারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কমিউনিটিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে ক্যালগেরিতে বসবাসরত বরিশাল বিভাগের বিভিন্ন জেলার প্রবাসীরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচিতি, শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি ছিল প্রাণবন্ত আড্ডা, নৈশভোজ এবং মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। আয়োজনজুড়ে প্রবাসে জন্মভূমির মানুষের সঙ্গে মিলন ও সৌহার্দ্যের এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

আয়োজকেরা জানান, ‘মোরা বরিশাইল্লা’ কমিউনিটি প্রবাসে বরিশালবাসীর পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি ও ঐক্যের একটি মিলনমঞ্চ হিসেবে কাজ করবে। এর মাধ্যমে কমিউনিটির বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি বরিশালের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে।’

তারা আশা প্রকাশ করেন, এর উদ্যোগে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে শেকড়ের পরিচয়, সাংস্কৃতিক চর্চা ও নিজস্ব ঐতিহ্যের প্রতি আগ্রহ আরও বাড়বে।

Advertise with us
Advertise with us
Advertise with us