ঢাকা
১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু রংপুরে ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ২৩ অস্ত্রসহ যুবক গ্রেফতার কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মঙ্গলবার মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আপনার অভিযোগ, আপনার অধিকার’—নাগরিকদের জন্য অভিযোগ বক্স চালু মির্জা আব্বাসের গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবি সংসদে সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত: সংসদে অর্থমন্ত্রী
Advertise with us

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে তৃতীয় পক্ষের সহায়তা না নেওয়ার পরামর্শ

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   ৩৭ বার পঠিত
যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে তৃতীয় পক্ষের সহায়তা না নেওয়ার পরামর্শ

ছবি: ফাইল ছবি

ভিসা আবেদনের ক্ষেত্রে সব তথ্য সঠিক ও সত্যভাবে দেওয়ার বিষয়ে আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। একই সঙ্গে ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিজে নেওয়া অথবা পরিবারের বিশ্বস্ত সদস্য কিংবা বন্ধুর সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে দেওয়া সব তথ্যের যথার্থতা ও সত্যতা নিশ্চিত করার দায়িত্ব সম্পূর্ণ আবেদনকারীর নিজের। তাই এ ক্ষেত্রে অন্য কারও ওপর নির্ভর না করে নিজেই আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করা উচিত।

এ ছাড়া ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তৃতীয় পক্ষের সেবা গ্রহণ এবং এ বাবদ অতিরিক্ত অর্থ পরিশোধ করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us