ঢাকা
১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান: আমজনতার তারেক রহমান ‘পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন’: সংসদে বসেই মাহমুদা মিতু পেলেন হুমকি ১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের বক্তব্যে অসংগতি, সংসদে রুমিনের প্রশ্ন আগুন সন্ত্রাসের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে নুসরাত নাহিদ ইসলামকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেনস্তার চেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ‘আমাকে না দিলে জাহাঙ্গীর ভাইকে দিন’: আসিফ মাহমুদ বিএনপি নেতাদের কঠোর হুঁশিয়ারি যুবদল নেতা নয়নের গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন সামান্তা শারমিনকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকির অভিযোগ
Advertise with us

‘পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন’: সংসদে বসেই মাহমুদা মিতু পেলেন হুমকি

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬   ৩২ বার পঠিত
‘পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন’: সংসদে বসেই মাহমুদা মিতু পেলেন হুমকি

ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদ সদস্য মাহমুদা আলম মিতুকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে।

আজ রোববার (১৫ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে অবস্থানকালে মুঠোফোনে কল করে তাকে দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন এক ব্যক্তি। একই সঙ্গে তাকে টুকরা টুকরা করে হত্যার হুমকিও দেওয়া হয়।

রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানায় এনসিপি। দলটি জানায়, বিকেল ৫টা ২৯ মিনিটে মাহমুদা আলমের মুঠোফোনে কলটি আসে। হুমকিদাতার সঙ্গে তার ২ মিনিট ৪০ সেকেন্ডের কথোপকথনের একটি অডিও রেকর্ডও গণমাধ্যমে পাঠানো হয়েছে।

অডিওতে তরুণ কণ্ঠের ওই ব্যক্তিকে মাহমুদা আলমকে বলতে শোনা যায়, ‘আপনাকে টুকরা টুকরা করা হবে। সো প্লিজ, বি কেয়ারফুল। ইউ মাস্ট লিভ দ্য কান্ট্রি।’ এরপর তিনি বলেন, ‘পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন। মায়া না থাকলে দেশে থাকেন, সমস্যা নাই।’

কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তি জানান, আগামীকাল সোমবার একই সময়ে আবার ফোন করবেন। এরপর কলটি কেটে দেন তিনি।

এনসিপির দাবি, হুমকিদাতা আওয়ামী লীগের সমর্থক। তবে তার পরিচয় বা রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রাজনৈতিক খবর পড়ুন

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে গত কয়েক দিন ধরে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন মাহমুদা মিতু। সেখানে তিনি জানান, সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে তাকে হুমকি দেওয়া হচ্ছে। এর আগেও এমন হুমকি পাওয়ার কথা উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করেন, বিষয়টি নুসরাত তাবাসসুমের ঘটনার মতোই গুরুত্বহীন করে দেখার চেষ্টা হতে পারে।

মাহমুদা আলমের ওই পোস্টের আগের দিন এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরও এক দিন আগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলা চালানো হয়।

এ ছাড়া এনসিপি থেকে গত ৫ নভেম্বর পদত্যাগ করা সামান্তা শারমিনকেও রোববার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দুপুরে হোয়াটসঅ্যাপে কল করে ছাত্রলীগ পরিচয় দেওয়া এক ব্যক্তি তাকে ‘জয় বাংলা করে দেওয়ার’ হুমকি দেন বলে জানা গেছে।

Advertise with us
Advertise with us
Advertise with us