ঢাকা
১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ ওদের বিরুদ্ধে কথা বলে না: রাশেদ খাঁন সাকি-পার্থ-নুর-ববি হাজ্জাজের মন্ত্রিত্বের অবদান চোখে পড়ছে না: মজিবুর রহমান মঞ্জু তরুণদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে : গোলাম পরওয়ার দেবের নতুন সিনেমার নায়িকা হচ্ছেন সোহিনী? একাত্তর ও জুলাইয়ের পরাজিত শক্তিরা দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে : ভূমি প্রতিমন্ত্রী রাজনৈতিক কারণে অনেক যোগ্য চিকিৎসক অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পাননি : মির্জা আব্বাস শারজাহ টেস্টে জিম্বাবুয়ের দাপট, টেইলরের সেঞ্চুরি ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে কথা বলবেন ট্রাম্প
Advertise with us

স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬   ৩৪ বার পঠিত
স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

ছবি: ফাইল ছবি

সাভারে পারিবারিক কলহের জেরে স্বামী বাবুল মিয়ার বিরুদ্ধে স্ত্রী রোজিনা বেগমকে (৩৫) গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া এলাকায় একটি ভাড়া বাসায় এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে সকালে স্ত্রী রোজিনা বেগমকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন বাবুল মিয়া। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে, ঘটনার পর প্রতিবেশীরা বাবুল মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার এসআই রনি আহমেদ বলেন, জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us