ঢাকা
১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান: আমজনতার তারেক রহমান ‘পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন’: সংসদে বসেই মাহমুদা মিতু পেলেন হুমকি ১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের বক্তব্যে অসংগতি, সংসদে রুমিনের প্রশ্ন আগুন সন্ত্রাসের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে নুসরাত নাহিদ ইসলামকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেনস্তার চেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ‘আমাকে না দিলে জাহাঙ্গীর ভাইকে দিন’: আসিফ মাহমুদ বিএনপি নেতাদের কঠোর হুঁশিয়ারি যুবদল নেতা নয়নের গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন সামান্তা শারমিনকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকির অভিযোগ
Advertise with us

নাহিদ ইসলামকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেনস্তার চেষ্টা

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬   ৩৬ বার পঠিত
নাহিদ ইসলামকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেনস্তার চেষ্টা

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা করেছেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল কর্মী-সমর্থক। তবে এনসিপির যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীদের তৎপরতায় তাঁদের সেই চেষ্টা সফল হয়নি।

এক সপ্তাহের সাংগঠনিক ও রাজনৈতিক সফরে সফরে এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন নাহিদ ইসলাম। কেমব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটি আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিতে স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্ট জন’স কলেজের ওল্ড ডিভাইনিটি স্কুলের প্রধান লেকচার থিয়েটারে গিয়েছিলেন তিনি।

অনুষ্ঠান শেষে লেকচার থিয়েটার থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া আওয়ামী লীগের একদল সমর্থকের মুখোমুখি হন নাহিদ ইসলাম। সে সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদ্য সাবেক সদস্যসচিব মো. এম এ হিমেল। মধ্যরাতে নাহিদকে হেনস্তার চেষ্টার ঘটনার একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন তিনি।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, যুক্তরাজ্যপ্রবাসী এনসিপির সমর্থকেরা নাহিদ ইসলামকে নিরাপদে গাড়িতে তুলে দিচ্ছেন। আর গাড়ির সামনে আওয়ামী লীগ-সমর্থক কয়েকজনের সঙ্গে এনসিপি কর্মীদের আরেকটি অংশের তীব্র বাদানুবাদ চলছে। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যেই নাহিদ ইসলামকে বহনকারী গাড়িটি নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করে।

ভিডিওটির ক্যাপশনে এম এ হিমেল লিখেছেন, ‘দিস ইজ হাউ উই এক্সিট নাহিদ ইসলাম ফ্রম দ্য কেমব্রিজ ইউনিভার্সিটি সেমিনার (এভাবে আমরা নাহিদ ইসলামকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেমিনার থেকে বের করলাম)। আওয়ামী লীগ আমাদের কচুটাও ছিড়তে পারেনি!’

এম এ হিমেলের পোস্ট করা আরেকটি ভিডিওতে এনসিপি–সমর্থকদের আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। ওই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘কেমব্রিজে আওয়ামী লীগের গুন্ডাবাহিনীকে এনসিপির দাঁতভাঙা জবাব।’

ঘটনার বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর প্রস্তুতি কমিটির আহবায়ক এহতেশামুল হক বলেন, যুক্তরাজ্যে আওয়ামী লীগ বরাবরই এনসিপি নেতৃবৃন্দকে হেনস্তা করার চেষ্টা করে। গতকাল রাতেও তারা এটি করার চেষ্টা করেছে, কিন্তু সফল হতে পারেনি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলাম সফলভাবে তার অনুষ্ঠান সম্পন্ন করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন। তবে আওয়ামীলীগের লোকজন বাইরে চিল্লাচিল্লি করেছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, নাহিদ ইসলাম জুলাই গণ-অভ্যুত্থানের প্রধান মুখ হওয়ায় তার প্রতি আওয়ামী লীগের আক্রোশ থাকা স্বাভাবিক। কিন্তু এখন তারা সেভাবে সাড়া পাচ্ছে না। ১০–১৫ জন উগ্র ব্যক্তি ছাড়া আর কেউ আসছে না। এটি তাদের শক্তিক্ষয় বা ডিমোরালাইজড (মনোবল ভেঙে পড়া) হয়ে পড়ার লক্ষণ।

সারোয়ার তুষার আরও অভিযোগ করেন, নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা এবং এর আগে যুক্তরাজ্যে হাসনাত আবদুল্লাহকে হেনস্তার চেষ্টার নেপথ্যে মূল সংগঠক হিসেবে যুক্তরাজ্যে অবস্থানরত একজন আওয়ামী লীগ-সমর্থক ব্যক্তি কাজ করছেন। ওই ব্যক্তিকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সরকার চাইলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে পারে কিংবা যুক্তরাজ্য সরকারের কাছে তাকে ডিপোর্ট (দেশে ফেরত পাঠানো) করার আবেদন জানাতে পারে।

Advertise with us
Advertise with us
Advertise with us