ঢাকা
১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান: আমজনতার তারেক রহমান ‘পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন’: সংসদে বসেই মাহমুদা মিতু পেলেন হুমকি ১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের বক্তব্যে অসংগতি, সংসদে রুমিনের প্রশ্ন আগুন সন্ত্রাসের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে নুসরাত নাহিদ ইসলামকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেনস্তার চেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ‘আমাকে না দিলে জাহাঙ্গীর ভাইকে দিন’: আসিফ মাহমুদ বিএনপি নেতাদের কঠোর হুঁশিয়ারি যুবদল নেতা নয়নের গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন সামান্তা শারমিনকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকির অভিযোগ
Advertise with us

আগুন সন্ত্রাসের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে নুসরাত

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬   ৩৪ বার পঠিত
আগুন সন্ত্রাসের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে নুসরাত

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের বাড়িতে আগুনের ঘটনার তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করে জাতীয় সংসদে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

এ ঘটনাকে ‘লঘু’ করে দেখানোর চেষ্টায় ‘বেশি কষ্ট পেয়েছেন’ তুলে ধরার পাশাপাশি তদন্ত শেষ হওয়ার আগেই সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তদন্তকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

আজ রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন সংরক্ষিত নারী আসনের এ সংসদ সদস্য।

এ সময় অধিবেশন পরিচালনা করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাতের বাড়িতে আগুনের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই তিনি নিজের ফেইসবুকে পোস্ট লেখেন, “বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কন্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।”

সংসদে নুসরাত বলেন, “এই আগুন সন্ত্রাসের ঘটনায় আমি আসলে দুইবার আহত হয়েছি। প্রথমবার আমি যখন দেখেছি যে আমার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে আর দ্বিতীয়বার যখন আমি দেখেছি এই মহান জাতীয় সংসদে আমার শ্রদ্ধাভাজন সহকর্মী ব্যক্তিরা আমার পরিবারের সাথে ঘটে যাওয়া নাশকতাকে লঘু করে দেখার বা দেখানোর চেষ্টা করেছে।

তিনি বলেন, কোনো অপরাধ সংঘটিত হলে তা কীভাবে ঘটেছে, কারা করেছে এবং কেন করেছে, সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজা সবচেয়ে জরুরি।

কিন্তু তার বাড়িতে আগুনের ঘটনার পর সংসদে যেভাবে আলোচনা হয়েছে, তাতে প্রকৃত ঘটনা আড়াল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার সিসিটিভি ফুটেজের কথা তুলে ধরে এনসিপির এই এমপি বলেন, সেখানে বিস্ফোরণের মতো আগুন জ্বলে উঠতে দেখা গেছে। পুরো আকাশ লাল হয়ে যায় এবং বাড়ির বিভিন্ন অংশে একযোগে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় বাড়ি থেকে নারী ও শিশুদের দৌড়ে বের হতে দেখা যায়। আগুনের ধোঁয়ায় কেউ কেউ অসুস্থ ও অজ্ঞান হয়ে পড়েন বলেও দাবি করেন তিনি।

নুসরাত বলেন, আগুন জ্বলে ওঠার সময়ও বাড়ির দেয়ালের বৈদ্যুতিক বাতি জ্বলছিল। এটিকে তিনি তার বাড়িতে আগুন দেওয়ার প্রমাণ হিসেবে তুলে ধরেন।

সিসিটিভি ফুটেজে বাড়ি থেকে মানুষ বের হতে দেখা যাওয়ার পরও কীভাবে সেটিকে পরিত্যক্ত বলা হয়, সেই প্রশ্ন তোলেন তিনি।নুসরাতের অভিযোগ, জাতীয় সংসদে অন্তত পাঁচ থেকে ছয়বার তার বাড়িটিকে পরিত্যক্ত বলা হয়েছে। একই সঙ্গে শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনার কথাও বলা হয়েছে।

এসব বক্তব্য তদন্ত চলাকালে দেওয়া ঠিক হয়নি বলে মনে করেন তিনি।

সংসদের সংরক্ষিত আসনের এই সদস্য বলেন, “আমি বলছি না যে এমন কোনো ঘটনা ঘটবে। কিন্তু আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে এই সংসদে দাঁড়িয়েই তদন্ত চলাকালে যে ধরনের কথা হয়েছে তাতে সুষ্ঠু তদন্ত নিয়ে আমি সন্দিহান।”

তার অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ দায়িত্বে থাকা কোনো ব্যক্তি তদন্ত শেষ হওয়ার আগে সম্ভাব্য ফলাফল সম্পর্কে মন্তব্য করলে অধস্তন কর্মকর্তারা প্রভাবিত হতে পারেন।

ঊর্ধ্বতন কর্মকর্তাকে সন্তুষ্ট করতে তদন্ত প্রতিবেদন সেই বক্তব্যের সঙ্গে মিলিয়ে তৈরির আশঙ্কাও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তবে এমন কিছু ঘটবেই, তা তিনি বলছেন না বলে সংসদে স্পষ্ট করেন নুসরাত।

নিজেকে সংসদের সর্বকনিষ্ঠ সদস্য তুলে ধরে তিনি বলেন, সহকর্মী সংসদ সদস্যদের কাছ থেকে আরও সংবেদনশীলতা ও সহমর্মিতা আশা করেছিলেন।

বাড়িটিকে পরিত্যক্ত বলায় তিনি যতটা না কষ্ট পেয়েছেন, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছেন আগুনের ঘটনাটিকে লঘু করে দেখানোর চেষ্টায়।

এনসিপির এই সংসদ সদস্য বলেন, বাড়িটি পরিত্যক্ত হলেও সেখানে আগুন দেওয়ার অভিযোগের গুরুত্ব কমে যায় না।

 

Advertise with us
Advertise with us
Advertise with us