ঢাকা
১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ ওদের বিরুদ্ধে কথা বলে না: রাশেদ খাঁন সাকি-পার্থ-নুর-ববি হাজ্জাজের মন্ত্রিত্বের অবদান চোখে পড়ছে না: মজিবুর রহমান মঞ্জু তরুণদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে : গোলাম পরওয়ার দেবের নতুন সিনেমার নায়িকা হচ্ছেন সোহিনী? একাত্তর ও জুলাইয়ের পরাজিত শক্তিরা দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে : ভূমি প্রতিমন্ত্রী রাজনৈতিক কারণে অনেক যোগ্য চিকিৎসক অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পাননি : মির্জা আব্বাস শারজাহ টেস্টে জিম্বাবুয়ের দাপট, টেইলরের সেঞ্চুরি ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে কথা বলবেন ট্রাম্প
Advertise with us

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৮

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬   ৩১ বার পঠিত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৮

ছবি: ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৬২টি মামলা করা হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২৯ জন, লালবাগ বিভাগ ৫৮ জন, ওয়ারী বিভাগ ৭৪ জন, মতিঝিল বিভাগ ৩৯ জন, তেজগাঁও বিভাগ ৭১ জন, মিরপুর বিভাগ ১২৭ জন, গুলশান বিভাগ ২৩ জন, উত্তরা বিভাগ ৫১ জন এবং এসআরইউ-১ ও গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেফতার করা করেছে।

অভিযানকালে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১৬৩৩ পিস ইয়াবা, ২.৫ গ্রাম হেরোইন, ৫টি মোবাইল, ৩ পাতা স্ক্রিনশট, ১৭টি বাইসাইকেল, মাদক বিক্রয়লব্ধ ৪৭ হাজার ৯০ টাকা, ২টি বিস্ফোরিত স্মোক বোমার খোসা ও ৮টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Advertise with us
Advertise with us
Advertise with us