ঢাকা
১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পিতভাবে ‘বেয়াদবি’ করছেন: রাশেদ খাঁন নুসরাত তাবাসসুমের বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করেছে: আখতার হোসেন প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকব: স্পিকারকে নাহিদ এমপি নুসরাতের বাড়িতে আগুন, দেশব্যাপী বিক্ষোভ ও মিছিলের কর্মসূচি ঘোষণা এনসিপির আজ নুসরাত আক্রান্ত, কাল আরেকজন হবেন: নাসীরুদ্দীন পাটওয়ারী আমি মনে করি, এটি সুপরিকল্পিত ঘটনা এবং আওয়ামী লীগেরই কাজ : সংবাদ সম্মেলনে নুসরাত দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী সেমিতে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরে বাংলাদেশের বিদায় গণতন্ত্রকে শক্তিশালী করতে নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন: ড. নাহরিন খান
Advertise with us

এমপি নুসরাতের বাড়িতে আগুন, দেশব্যাপী বিক্ষোভ ও মিছিলের কর্মসূচি ঘোষণা এনসিপির

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬   ২০ বার পঠিত
এমপি নুসরাতের বাড়িতে আগুন, দেশব্যাপী বিক্ষোভ ও মিছিলের কর্মসূচি ঘোষণা এনসিপির

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পরিষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে দলের সব জেলা, মহানগর, থানা ও উপজেলা ইউনিটকে নিজ নিজ এলাকায় সমাবেশ ও মিছিল আয়োজনের নির্দেশ দেয়া হয়েছে।

দলের সদস্য সম্পাদক আখতার হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

এর আগে বুধবার (১১ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগাঁও গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নুসরাতের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা বাড়িটি লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে টিনের চালার বাড়িটির পাঁচটি ঘর পুড়ে যায়। এ সময় তার বাবা-মা ও পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হন।

ঘটনার পর ঢাকা থেকে নিজ বাড়িতে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন নুসরাত। ফুটেজের বরাত দিয়ে তিনি জানান, এক ব্যক্তি বাড়িটির পেছন দিক থেকে আগুন লাগানোর জন্য চার দফায় চেষ্টা চালিয়েছিল।

এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত নন বলে নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন নুসরাত তাবাসসুম।

অন্যদিকে, অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আগুন লাগার প্রকৃত কারণও নিশ্চিত হওয়া যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানিয়েছেন, নুসরাতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, পূর্বশত্রুতার জেরে পেট্রল বা এ ধরনের কোনো দাহ্য পদার্থ ব্যবহার করে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। তিনি নিশ্চিত করেছেন, বাড়ির গবাদিপশু রাখার একটি শেডে আগুন লেগেছিল।

Advertise with us
Advertise with us
Advertise with us