ঢাকা
১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পিতভাবে ‘বেয়াদবি’ করছেন: রাশেদ খাঁন নুসরাত তাবাসসুমের বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করেছে: আখতার হোসেন প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকব: স্পিকারকে নাহিদ এমপি নুসরাতের বাড়িতে আগুন, দেশব্যাপী বিক্ষোভ ও মিছিলের কর্মসূচি ঘোষণা এনসিপির আজ নুসরাত আক্রান্ত, কাল আরেকজন হবেন: নাসীরুদ্দীন পাটওয়ারী আমি মনে করি, এটি সুপরিকল্পিত ঘটনা এবং আওয়ামী লীগেরই কাজ : সংবাদ সম্মেলনে নুসরাত দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী সেমিতে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরে বাংলাদেশের বিদায় গণতন্ত্রকে শক্তিশালী করতে নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন: ড. নাহরিন খান
Advertise with us

আজ নুসরাত আক্রান্ত, কাল আরেকজন হবেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬   ২২ বার পঠিত
আজ নুসরাত আক্রান্ত, কাল আরেকজন হবেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বললেন, ‘আজ একজন আক্রান্ত হচ্ছেন, কাল আরেকজন হবেন। এই নিরাপত্তাহীনতা কোনো নির্দিষ্ট ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।’

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশজুড়ে রাজনৈতিক সহিংসতা, হত্যাকাণ্ড ও নাশকতার ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। অথচ আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নেই। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সরকার একদিন নিজেই এই নিরাপত্তাহীনতার ফাঁদে পড়বে।
তিনি বলেন, সরকারের মনে রাখা উচিত, খুব বেশি দিন আগের কথা নয়, তারাও ক্ষমতার বাইরে ছিল। তারাও আওয়ামী লীগের দমন-পীড়ন ও বিচারহীনতার স্বীকার হয়েছে। আজ ক্ষমতায় এসে অতীতের অপরাধের বিচার নিশ্চিত না করে রাজনৈতিক সমঝোতার পথে হাঁটলে তার পরিণতি দেশের জন্য সুখকর হবে না।নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতা ও বিদেশি মদদের অভিযোগগুলোর যথাযথ তদন্ত করতে হবে। রাজনৈতিক স্বার্থে অপরাধীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ক্ষমতার সমীকরণে অপরাধীদের পুনর্বাসন করা হলে দেশের নিরাপত্তা ও গণতান্ত্রিক ভবিষ্যৎ আরও সংকটাপন্ন হবে।

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারী এবং নেপথ্যে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনা হোক। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস নয়। সকল অন্যায়ের মোকাবিলা হবে ঐক্যবদ্ধভাবে, গণতান্ত্রিকভাবে।

Advertise with us
Advertise with us
Advertise with us