ঢাকা
১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী সেমিতে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরে বাংলাদেশের বিদায় গণতন্ত্রকে শক্তিশালী করতে নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন: ড. নাহরিন খান দেশ পরিচালনায় আওয়ামী লীগ বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে : ডিএসসিসি প্রশাসক ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানকে মাত্র ১৩৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ
Advertise with us

সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে উচ্চ মূল্যে খেসারত দিতে হবে: ডা. শফিক

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬   ২৬ বার পঠিত
সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে উচ্চ মূল্যে খেসারত দিতে হবে: ডা. শফিক

ছবি: ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারী শক্তির সদস্যসচিব, দলটির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এ ঘটনায় দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে উচ্চ মূল্যে খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর এনসিপির জাতীয় নারী শক্তির সদস্যসচিব, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানাই।

নুসরাত তাবাসসুমের বাড়ির হামলা কাপুরুষোচিত মন্তব্য করে তিনি বলেন, অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।

জামায়াত আমির আরও বলেন, সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চ মূল্যে দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই বলে হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য, সংরক্ষিণ নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে বৃহস্পতিবার (১১ নভেম্বর) আগুন দেওয়া ঘটনা ঘটেছে। এতে বাড়ির আসবাবপত্র পুড়ে যাওয়ার পাশাপাশি একটি ছাগল মারা যায়। দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা স্থানীয়দের।

Advertise with us
Advertise with us
Advertise with us