ঢাকা
০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার বিগত সরকার মিনি স্টেডিয়ামের নামে শুধু দুটি টয়লেট বানিয়েছিল: অধিবেশনে এমপি মাসুদ জামায়াতের সঙ্গে এনসিপির আজ হোক আর কাল হোক এই সংসার ভাঙতেই হবে : রাশেদ খাঁন খুনী হাসিনার ফাঁসির রায় কার্যকর কর, ফ্যাসিস্ট লীগের বিচার কর : নাহিদ ইসলাম ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ শেখ হাসিনাকে নিয়ে রিজভী ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন ল্য পেন ও মেলঁশোঁ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি দেশ পরিচালনায় সরকারের সফলতা জনমনে স্পষ্ট হচ্ছে না; বরং ব্যর্থতার চিত্র প্রকট হচ্ছে : চরমোনাই পীর ‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা খতিয়ে দেখছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ সদস্য হান্নান মাসউদের এমপি পদ বাতিলের রিট খারিজ
Advertise with us

রূপনগর থানার সামনে ককটেল ফাটিয়ে পালানোর সময় যুবক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   ৩১ বার পঠিত
রূপনগর থানার সামনে ককটেল ফাটিয়ে পালানোর সময় যুবক গ্রেফতার

ছবি: সংগৃহীত

মিরপুরে রূপনগর থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় মো. আশরাফুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, আশরাফুল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য। এ সময় তার কাছ থেকে ককটেল জব্দ করা হয়।

গ্রেফতার আশরাফুলের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ছোট আলীর চর এলাকায়। তার বাবার নাম হাবিবুর রহমান। তিনি রাজধানীর রূপনগরের সেকশন-৭-এর ঝিলপাড় বস্তিতে বসবাস করতেন। পেশায় তিনি প্রাইভেটকার চালক।

সোমবার  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গতকাল রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে রূপনগর থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন আশরাফুল। এ সময় পুলিশ তাকে ধাওয়া করে হাতেনাতে গ্রেফতার করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল জানিয়েছেন, স্থানীয় জসীম নামের এক আওয়ামী লীগ নেতার পরামর্শে তিনি থানার সামনে ককটেল নিক্ষেপ করেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে ।

Advertise with us
Advertise with us
Advertise with us