ঢাকা
০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার বিগত সরকার মিনি স্টেডিয়ামের নামে শুধু দুটি টয়লেট বানিয়েছিল: অধিবেশনে এমপি মাসুদ জামায়াতের সঙ্গে এনসিপির আজ হোক আর কাল হোক এই সংসার ভাঙতেই হবে : রাশেদ খাঁন খুনী হাসিনার ফাঁসির রায় কার্যকর কর, ফ্যাসিস্ট লীগের বিচার কর : নাহিদ ইসলাম ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ শেখ হাসিনাকে নিয়ে রিজভী ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন ল্য পেন ও মেলঁশোঁ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি দেশ পরিচালনায় সরকারের সফলতা জনমনে স্পষ্ট হচ্ছে না; বরং ব্যর্থতার চিত্র প্রকট হচ্ছে : চরমোনাই পীর ‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা খতিয়ে দেখছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ সদস্য হান্নান মাসউদের এমপি পদ বাতিলের রিট খারিজ
Advertise with us

প্রথমবার ছেলেকে প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকি

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   ৩৩ বার পঠিত
প্রথমবার ছেলেকে প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকি

ছবি: সংগৃহীত

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল শুরু থেকেই ছেলেকে জনসমক্ষে আনা নিয়ে বেশ সতর্ক ছিলেন এই তারকা দম্পতি। গত এক বছরে ছেলের বেড়ে ওঠার কিছু মুহূর্তের ঝলক প্রকাশ করলেও তার মুখ কখনো প্রকাশ্যে আনেননি তাঁরা। এবার তারা নতুন একটি পারিবারিক ছবি প্রকাশ করেছেন। আর সেই ছবিতে সবার নজর কেড়েছে তাদের ছেলে ভিহান।

তবে এবার দীপাবলি উপলক্ষে প্রথমবারের মতো ছেলের মুখের ছবি প্রকাশ করেছেন ক্যাটরিনা ও ভিকি। ৭ নভেম্বর ভিহানের প্রথম জন্মদিনের এক দিন পর ছবিটি প্রকাশ করায় ভক্তদের কাছে আয়োজনটি আরও বিশেষ হয়ে উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের কয়েকটি ছবি শেয়ার করে ভক্তদের দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন তারা।

রবিবার ইনস্টাগ্রামে ছবিগুলো প্রকাশ করেন ক্যাটরিনা ও ভিকি। ছবির ক্যাপশনে তারা লেখেন, ‘আমাদের সবচেয়ে উজ্জ্বল দীপাবলি। সবাইকে ভালোবাসা, আলো ও আনন্দের শুভেচ্ছা।’ বার্তার শেষে নিজেদের নামের সঙ্গে ছেলে ভিহানের নামও উল্লেখ করেন তারা।

ছবিতে ক্যাটরিনাকে হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়। অন্যদিকে ভিকি পরেছিলেন ক্রিম রঙের শেরওয়ানি। দুজনের মাঝখানে দাঁড়িয়ে ছিল তাদের ছেলে ভিহান।

২০২১ সালে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ২০২৫ সালে তাদের ঘরে আসে ছেলে ভিহান।

Advertise with us
Advertise with us
Advertise with us