ঢাকা
০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার বিগত সরকার মিনি স্টেডিয়ামের নামে শুধু দুটি টয়লেট বানিয়েছিল: অধিবেশনে এমপি মাসুদ জামায়াতের সঙ্গে এনসিপির আজ হোক আর কাল হোক এই সংসার ভাঙতেই হবে : রাশেদ খাঁন খুনী হাসিনার ফাঁসির রায় কার্যকর কর, ফ্যাসিস্ট লীগের বিচার কর : নাহিদ ইসলাম ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ শেখ হাসিনাকে নিয়ে রিজভী ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন ল্য পেন ও মেলঁশোঁ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি দেশ পরিচালনায় সরকারের সফলতা জনমনে স্পষ্ট হচ্ছে না; বরং ব্যর্থতার চিত্র প্রকট হচ্ছে : চরমোনাই পীর ‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা খতিয়ে দেখছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ সদস্য হান্নান মাসউদের এমপি পদ বাতিলের রিট খারিজ
Advertise with us

খুনী হাসিনার ফাঁসির রায় কার্যকর কর, ফ্যাসিস্ট লীগের বিচার কর : নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   ২০ বার পঠিত
খুনী হাসিনার ফাঁসির রায় কার্যকর কর, ফ্যাসিস্ট লীগের বিচার কর : নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। এই খবরে আবারও শেখ হাসিনার রায় কার্যকরের দাবি জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‌‘খুনী হাসিনার ফাঁসির রায় কার্যকর কর, ফ্যাসিস্ট লীগের বিচার কর।

এর আগে শনিবার (৭ নভেম্বর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা শীর্ষক আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডিসেম্বরে কোনো আপার (সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে) এদেশে আসার সুযোগ নেই, আমরা প্রস্তুত আছি।

দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে মেখ হাসিনার পক্ষে এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সোমবার (৯ নভেম্বর) রয়টার্সের দেখা একটি চিঠিতে এ তথ্য উঠে এসেছে। ২০২৪ সালে দেশ ছাড়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই শেখ হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। চিঠিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন তার আইনজীবীরা।

লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানতে পেরেছেন তারা। এ কারণে তার জন্য নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা। একই সঙ্গে, আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুযায়ী শেখ হাসিনার নাগরিকত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনটি দ্রুত নিষ্পত্তি করার অনুরোধ জানানো হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us