ঢাকা
০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার বিগত সরকার মিনি স্টেডিয়ামের নামে শুধু দুটি টয়লেট বানিয়েছিল: অধিবেশনে এমপি মাসুদ জামায়াতের সঙ্গে এনসিপির আজ হোক আর কাল হোক এই সংসার ভাঙতেই হবে : রাশেদ খাঁন খুনী হাসিনার ফাঁসির রায় কার্যকর কর, ফ্যাসিস্ট লীগের বিচার কর : নাহিদ ইসলাম ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ শেখ হাসিনাকে নিয়ে রিজভী ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন ল্য পেন ও মেলঁশোঁ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি দেশ পরিচালনায় সরকারের সফলতা জনমনে স্পষ্ট হচ্ছে না; বরং ব্যর্থতার চিত্র প্রকট হচ্ছে : চরমোনাই পীর ‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা খতিয়ে দেখছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ সদস্য হান্নান মাসউদের এমপি পদ বাতিলের রিট খারিজ
Advertise with us

সংসদ সদস্য হান্নান মাসউদের এমপি পদ বাতিলের রিট খারিজ

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   ৩১ বার পঠিত
সংসদ সদস্য হান্নান মাসউদের এমপি পদ বাতিলের রিট খারিজ

ছবি: ফাইল ছবি

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৯ নভেম্বর) রিট আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ খারিজ আদেশ দেন।

এর আগে গত ১৯ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় হাতিয়া অঞ্চলের বাসিন্দা নাজমুল হোসেনের পক্ষে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিল।

সে সময় আইনজীবী ইব্রাহিম খলিল সাংবাদিকদের জানান, হলফনামার বিষয়বস্তু সম্পর্কে পুরোপুরি অবগত না হয়েই আবদুল হান্নান মাসউদ তাতে স্বাক্ষর করে নির্বাচন কমিশনে দাখিল করেছিলেন বলে তিনি নিজেই প্রকাশ্য বক্তব্যে স্বীকার করেন।

রিটকারীর দাবি ছিল, এ ধরনের পদক্ষেপ সরাসরি হলফনামা জালিয়াতির শামিল। এ ঘটনার আইনগত প্রতিকার চেয়ে এবং হলফনামা জালিয়াতির অভিযোগে নোয়াখালী-৬ সংসদীয় আসনটি কেন শূন্য ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছিল ওই রিটে।

Advertise with us
Advertise with us
Advertise with us