ঢাকা
০৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনীতির গণতন্ত্র কাজ করে না: অর্থমন্ত্রী আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাজিল হয়েছে: রাশেদ খাঁন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সমবায়কে প্রতিযোগিতাসক্ষম করতে আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির এসআরবি মহাপরিচালকের দায়িত্ব নিলেন ফারুক আহমেদ জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ : ডিএমপি এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতির ক্ষতি বেশি: আইনমন্ত্রী সৌদির রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ
Advertise with us

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২২

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬   ৩৪ বার পঠিত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২২

ছবি: ফাইল ছবি

বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ ১৬৬ জন, তেজগাঁও বিভাগ ৯৪ জন, গুলশান বিভাগ ৫৩ জন, ওয়ারী বিভাগ ৪৯ জন, মতিঝিল বিভাগ ৪৬ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, উত্তরা বিভাগ ৩৫ জন, রমনা বিভাগ ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেফতার করে।

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন, ১০ হাজার ৯২৪ পিস ইয়াবা, ২১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertise with us
Advertise with us
Advertise with us