ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের সত্যতা জানা নেই। বন্দি বিনিমিয় চুক্তি মাধ্যমে তার প্রত্যার্পণ চায় বাংলাদেশ।
সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শেখ হাসিনার পাসপোর্ট এবং এনআইডির আবেদন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমি শুনেছি পলাতক ও দণ্ডিত আসামি শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে। পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদনের সত্যতা যাচাই করে আইনগত ভিত্তি খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে।
বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে পতিত শক্তি অস্থিরতা সৃষ্টি করতে মাঝেমধ্যে কিছু স্থাপনা ও বাসে আক্রমণ করছে তাদের কঠোরভাবে দমন করা হবে।
ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার (৯ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ সংক্রান্ত আবেদন জমা দিয়েছেন। এ সংক্রান্ত একটি চিঠির বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর এই প্রথম দেশে ফেরার জন্য আবেদন করলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী।