ঢাকা
০৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনীতির গণতন্ত্র কাজ করে না: অর্থমন্ত্রী আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাজিল হয়েছে: রাশেদ খাঁন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সমবায়কে প্রতিযোগিতাসক্ষম করতে আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির এসআরবি মহাপরিচালকের দায়িত্ব নিলেন ফারুক আহমেদ জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ : ডিএমপি এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতির ক্ষতি বেশি: আইনমন্ত্রী সৌদির রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ
Advertise with us

বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬   ৩৮ বার পঠিত
বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’

ছবি: সংগৃহীত

বিতর্ক যেন পিছু ছাড়ছে না ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। শাড়ি নিয়ে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে আইনি জটিলতা, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা। বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে অভিনেত্রী। এর মধ্যে নতুন করে আলোচনায় এসেছে অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘের’ সিদ্ধান্ত। সামিয়া অথৈয়ের সঙ্গে শুটিং সেটে বিবাদ এবং বিষয়টি মীমাংসায় অনীহার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে তিশার সদস্যপদ। এতসব বিতর্কের মধ্যেই এবার সম্পূর্ণ ভিন্ন এক রূপে হাজির হলেন অভিনেত্রী।

শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে লাল বেনারসিতে বধূর সাজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন তিনি। আর ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনেই যেন জানিয়ে দিলেন, প্রতিকূল পরিস্থিতিতেও ভেঙে পড়ার মানুষ নন তিনি।

এক ডজনেরও বেশি ছবি পোস্ট করেছেন তিশা। ছবিগুলোতে তিশাকে দেখা গেছে ঐতিহ্যবাহী বাঙালি বধূর সাজে। লাল রঙের জমকালো বেনারসি শাড়িতে সোনালি ও রুপালি জরির কারুকাজ নজর কেড়েছে। সঙ্গে নকশাদার ব্লাউজ ও লাল ওড়না। মাথায় টিকলি, কানে ঝুমকা, গলায় ভারী চোকার এবং সোনালি গয়নায় সেজেছেন তিনি। খোঁপায় সাদা ফুলের সাজ তাঁর পুরো লুককে দিয়েছে বাড়তি আভিজাত্য।

তবে সাজের চেয়েও বেশি নজর কেড়েছে ছবির ক্যাপশন। নিজের ছবির সঙ্গে তিশা লিখেছেন, ‘অবিচল, আপসহীন, নির্ভীক, অবিনাশী, অদম্য, অপ্রতিরোধ্য।’ ছয়টি শব্দে যেন নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী। সাম্প্রতিক নানা বিতর্কের মধ্যেও তিনি যে মানসিকভাবে শক্ত থাকার বার্তা দিতে চাইছেন, এমনটাই মনে করছেন অনেকে।

এদিকে বধূর সাজে তিশাকে দেখে খুশি তার ভক্তরা। কেউ তার রূপের প্রশংসায় পঞ্চমুখ, আবার কেউ মজা করে অভিনেত্রীকে বাস্তব জীবনেও বিয়ের পিঁড়িতে বসার পরামর্শ দিয়েছেন।

এদিকে ব্যক্তিগত বিতর্কের পাশাপাশি অভিনয়জীবনেও খুব একটা স্বস্তিতে নেই তিশা। ছোট পর্দায় কাজের পরিমাণ কমিয়ে সিনেমায় মনোযোগী হয়েছেন তিনি। ঢালিউড তারকা শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা তার। তবে সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটির অধিকাংশ শুটিং শেষ হলেও কাজ এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি। ফলে সিনেমাটির ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

Advertise with us
Advertise with us
Advertise with us