ঢাকা
০৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
সীরাতের বাস্তবায়ন ছাড়া রাষ্ট্রে শান্তি আসবে না: চরমোনাই পীর দায়িত্ব কোনো সামাজিক মর্যাদা নয়, গুরুত্বপূর্ণ আমানত : হামিদুর রহমান আযাদ পাকিস্তান কি শেষ পর্যন্ত চীন-আমেরিকার অস্ত্র-ফাঁদ থেকে বের হতে পারবে? ‘কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে মানিক মিয়া অ্যাভিনিউতে ভিড় আজানের প্রতি সম্মান জানিয়ে ছয় মিনিট নীরবে দাঁড়িয়ে থাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, ২১ বছর পর আবারও রাজপথে তারেক রহমান প্রয়োজনে টিকিট পাঠিয়ে দেব, তবু আসুন: তথ্য প্রতিমন্ত্রী সরকার গঠন নিয়ে কঠিন সমীকরণে ইসরায়েল, সিদ্ধান্তের মুখে প্রেসিডেন্ট হারজগ ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন হৃদয় নারীদের বাদ দিয়ে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সম্ভব নয় : শামা ওবায়েদ
Advertise with us

দায়িত্ব কোনো সামাজিক মর্যাদা নয়, গুরুত্বপূর্ণ আমানত : হামিদুর রহমান আযাদ

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬   ১৮ বার পঠিত
দায়িত্ব কোনো সামাজিক মর্যাদা নয়, গুরুত্বপূর্ণ আমানত : হামিদুর রহমান আযাদ

ছবি: সংগৃহীত

দায়িত্ব কোনো সামাজিক মর্যাদা কিংবা ব্যক্তিগত সম্মানের বিষয় নয়; বরং এটি একটি গুরুত্বপূর্ণ আমানত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেছেন, প্রত্যেক দায়িত্বশীলকে আন্তরিকতা, সততা ও জবাবদিহির মানসিকতা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

শনিবার (৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরের দেওয়ানবাজারে জামায়াতের কার্যালয়ের বিআইএ হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত আমির মুহাম্মদ আলা উদ্দীন সিকদারের শপথ গ্রহণ উপলক্ষ্যে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, কৃত্রিম বা আনুষ্ঠানিক সহযোগিতা নয়, আন্তরিকতা, ভালোবাসা ও দায়িত্ববোধের মাধ্যমে একে অপরের পাশে দাঁড়াতে হবে। সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে প্রত্যেক দায়িত্বশীলকে আত্মিক শক্তি ও রুহানিয়াত বৃদ্ধি করতে হবে। আত্মিক শক্তি দৃঢ় হলে কাজের মধ্যে বরকত আসবে এবং সাংগঠনিক কার্যক্রম আরও ফলপ্রসূ হবে।

এজন্য সংগঠনের অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর ও সুসংহত রাখা, তৃণমূল পর্যায়ে গণভিত্তি তৈরি এবং সামাজিক কর্মকাণ্ডের পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির মুহাম্মদ আলা উদ্দীন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। তিনি নবনির্বাচিত জেলা আমিরকে শপথবাক্য পাঠ করান।

মুহাম্মদ শাহজাহান বলেন, নৈতিকতা, আদর্শিক অবস্থান ও সাংগঠনিক শৃঙ্খলার প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো ছাড় দেবে না। সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নেতৃত্বের প্রতি আনুগত্য, পারস্পরিক আস্থা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা অপরিহার্য।

তিনি আরও বলেন, চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক ময়দান শহীদের রক্তস্নাত ময়দান। এ ময়দানে দ্বীনের বিজয় প্রতিষ্ঠার লক্ষ্যে দায়িত্বশীলদের ত্যাগ, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের সঙ্গে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ আলা উদ্দীন সিকদার বলেন, আমিরের দায়িত্ব কোনো ব্যক্তিগত পদমর্যাদা বা সম্মানের বিষয় নয়; বরং এটি গুরুদায়িত্ব ও আমানত। এ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য মহান আল্লাহর সাহায্য এবং সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সব পর্যায়ের জনশক্তিকে সঙ্গে নিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সাংগঠনিক শৃঙ্খলা, ঐক্য ও সহযোগিতার ভিত্তিতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার চেষ্টা করবেন।

জেলা সেক্রেটারি আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য মুহাম্মদ জাফর সাদেক, চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার ছিদ্দিক চৌধুরীসহ জেলা ও থানা পর্যায়ের নেতারা।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর জামায়াতের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত জেলা আমিরদের নাম ঘোষণা করেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রুকনদের গোপন ব্যালটে মুহাম্মদ আলা উদ্দীন সিকদার চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির হিসেবে পুনর্নির্বাচিত হন।

Advertise with us
Advertise with us
Advertise with us