ঢাকা
০৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
রাজনৈতিক আশ্রয় ছাড়া মাদক কারবার সম্ভব নয়: ইশরাক হোসেন দাবি আদায়ের আন্দোলন আর কারখানা ভাঙচুর-আগুন দেওয়া ভিন্ন বিষয়: রিজভী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম ফ্যাসিস্ট আ.লীগের আর এ দেশে রাজনীতি করার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সাফ চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ দেখা যাবে টি স্পোর্টস-এ শর্টকাটে টাকা ইনকামের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না খাবারে মিলল বিষাক্ত সিসা ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের নাম নয়, একটি ভাইরাস : শফিকুর রহমান বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আদায় করবেন জুমার নামাজ সবজিতে বাজারে কিছুটা স্বস্তি, মাছ-মাংসে কমছে না খরচ
Advertise with us

ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর গ্রেফতার ৪

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬   ৩২ বার পঠিত
ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর গ্রেফতার ৪

ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরীতে সড়কে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল হয়েছে। এই ঘটনায় চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর টমছম ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি জব্দ করা হয়। বুধবার (৪ নভেম্বর) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লার ৭ নম্বর ওয়ার্ডের মাঝিগাছা এলাকার শাহজালালের ছেলে জাহিদ হাসান (১৯), ৮ নম্বর ওয়ার্ডের কাপ্তান বাজার  এলাকার সোহাগ মিয়ার ছেলে মাসুম বিল্লাল (২১), কুমিল্লা আদর্শ সদর উপজেলার নন্দীর বাজার এলাকার মাহালমের ছেলে জাহিদ (২২) এবং জেলার মুরাদনগরের ইলিয়টগঞ্জ এলাকার মৃত জসিমের ছেলে জীবন ওরফে সাগর (২২)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, গত ২৬ অক্টোবর দিবাগত রাতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখার পিছনের রাস্তায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের দৃষ্টিগোচর হয়। মঙ্গলবার দিবাগত রাতে নগরীর টমছম ব্রীজ ইবনে সিনা ডি-ল্যাব সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত হাসান ও জীবনসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়।

Advertise with us
Advertise with us
Advertise with us