ঢাকা
১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু রংপুরে ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ২৩ অস্ত্রসহ যুবক গ্রেফতার কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মঙ্গলবার মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আপনার অভিযোগ, আপনার অধিকার’—নাগরিকদের জন্য অভিযোগ বক্স চালু মির্জা আব্বাসের গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবি সংসদে সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত: সংসদে অর্থমন্ত্রী
Advertise with us

মিরপুরে শ্রমিক বিক্ষোভের ঘটনায় ৫ মামলা, সকাল থেকে গ্রেফতার ২৯

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০২ নভেম্বর ২০২৬   ৭৬ বার পঠিত
মিরপুরে শ্রমিক বিক্ষোভের ঘটনায় ৫ মামলা, সকাল থেকে গ্রেফতার ২৯

ছবি: ফাইল ছবি

সর্বনিম্ন মজুরি ৩০ হাজার করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভের ঘটনায় এখন পর্যন্ত পাঁচটি মামলা হয়েছে। এদিকে সোমবার সকাল থেকে ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে পুলিশের এডিশনাল ডিআইজি মহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, আন্দোলনের ঘটনায় সকাল থেকে মিরপুর এলাকা থেকে ২৯ জনকে আটক করা হয়েছে।

শ্রমিক আন্দোলনের নামে বিশৃঙ্খলা করতে না পারে সে ব্যাপারে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন মহিদুল ইসলাম। তিনি জানান, সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

আজ সোমবাব সকাল থেকে মিরপুর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

এডিশনাল ডিআইজি মহিদুল ইসলাম জানান, রাজনৈতিক পরিচয়ে কেউ যাতে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এর আগে গতকাল রবিবার মিরপুরে সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘর্ষ হয়।

পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। গতকাল মিরপুর, গাজীপুর, সাভার ও আশুলিয়ার ঘটনায় অন্তত ৫০ জন গ্রেফতার হয়।

Advertise with us
Advertise with us
Advertise with us