ঢাকা
১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু রংপুরে ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ২৩ অস্ত্রসহ যুবক গ্রেফতার কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মঙ্গলবার মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আপনার অভিযোগ, আপনার অধিকার’—নাগরিকদের জন্য অভিযোগ বক্স চালু মির্জা আব্বাসের গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবি সংসদে সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত: সংসদে অর্থমন্ত্রী
Advertise with us

গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, মুন্সীগঞ্জে ইমাম গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০২ নভেম্বর ২০২৬   ৯১ বার পঠিত
গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, মুন্সীগঞ্জে ইমাম গ্রেফতার

ছবি: সংগৃহীত

প্রেমের সম্পর্কের সূত্র ধরে গৃহবধূর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ। পরে সেই ভিডিওর কথা বলে ব্ল্যাকমেইল করার অভিযোগে মুন্সীগঞ্জে এক ধর্মীয় শিক্ষককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। নূর আলম শেখ (৩২) নামে ওই ব্যক্তিকে ইমামতি থেকে বহিষ্কার করেছে মসজিদ কমিটি।

রবিবার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

নূর আলম শেখ গোপালগঞ্জ সদর উপজেলার তেলিগাতী গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গিবাড়ী উপজেলার একটি জামে মসজিদে প্রায় ১৮ মাস ধরে ইমামতি করছিলেন। পাশাপাশি স্থানীয় এক শিশুকে বাড়িতে গিয়ে ধর্মীয় শিক্ষা দিতেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শিশুটিকে ধর্মীয় শিক্ষা দেওয়ার সুবাদে তার মায়ের সঙ্গে পরিচয় হয় নূর আলমের। একপর্যায়ে ওই গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে শারীরিক সম্পর্কে জড়ান তিনি। এ সময় গোপনে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করেন। প্রায় একমাস আগে তাদের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে মসজিদ কমিটি তাকে ইমামতি থেকে বহিষ্কার করে এলাকা ছাড়তে বাধ্য করে।

এরপর থেকেই ওই গৃহবধূকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন নূর আলম। তার সঙ্গে দেখা করে ঘনিষ্ঠ হওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। একপর্যায়ে নিজের ধারণ করা আপত্তিকর ভিডিওটি গৃহবধূর পরিবারের এক সদস্যের কাছে অনলাইনে পাঠিয়ে দেন। তার সঙ্গে দেখা না করলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, রবিবার বিকেল ৪টার দিকে এ বিষয়ে তথ্য পাওয়ার পর পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

ডিবি পুলিশের দাবি, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে নূর আলম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং চার সন্তানের জনক। তার বিরুদ্ধে টঙ্গিবাড়ী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Advertise with us
Advertise with us
Advertise with us