ঢাকা
৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির এইচএসসিতে এবার ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ তাহসিফ হত্যা মামলা : ৫ কারণে দীপের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে আ. লীগের অবশিষ্টাংশেরও কবর রচিত হবে : সারজিস গণভোটের রায় কার্যকর না করাই দেশের সংকটের মূল কারণ : মামুনুল হক সময় থাকতে সতর্ক হোন, না হলে বিপদে পড়বেন : অলি আহমেদ বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই : রিজভী কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না : বিরোধীদলীয় নেতা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে সরকার পাশে থাকবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Advertise with us

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮

ডেস্ক রিপোর্ট
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬   ১৬ বার পঠিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮

ছবি: ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ৫৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময় ২৯টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ৬৯ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, মিরপুর বিভাগে ১৭৫ জন, গুলশান বিভাগে ৩৭ জন, উত্তরা বিভাগে ৩৪ জন রয়েছেন।

অভিযানকালে ১ হাজার ৪০ পিস ইয়াবা, ৯০ পুরিয়া হেরোইন, ২২২ পুরিয়া গাঁজা, ৫টি মোবাইলফোন, ২টি চাকু, ১টি প্রাইভেটকার, ১টি মোটরসাইকেল, ১৩ হাজার ৮২০ টাকা ও দুজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Advertise with us
Advertise with us
Advertise with us