ঢাকা
০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
‘কিং’-এর প্রথম গানেই শাহরুখ-দীপিকার রসায়ন, কণ্ঠে এড শিরান-অরিজিৎ রাজপথকে উত্তপ্ত করছে জামায়াত, আগুন দিচ্ছে আওয়ামী লীগ : রাশেদ খাঁন নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ কারখানায় ফিরে যান, প্রয়োজনে আবারও আন্দোলনে ডাকব: শ্রমিক নেতারা দুর্নীতির মামলায় ফের গ্রেফতার দিলীপ আগরওয়ালা মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, মুন্সীগঞ্জে ইমাম গ্রেফতার জন্মদিনে অনুপস্থিত শাহরুখ, ভক্তদের জন্য বিশেষ চমক আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: প্রতিমন্ত্রী শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
Advertise with us

মজলুম থেকে জালিম, আবার মজলুম হলে গণমাধ্যমের কাছেই বলবেন-বাঁচান: রাশেদকে মাসুদ

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০১ নভেম্বর ২০২৬   ৩১ বার পঠিত
মজলুম থেকে জালিম, আবার মজলুম হলে গণমাধ্যমের কাছেই বলবেন-বাঁচান: রাশেদকে মাসুদ

ছবি: সংগৃহীত

মজলুম থেকে জালিম হয়ে ওঠা উনিই হয়তো আবার মজলুম হলে এই সংবাদ মাধ্যমকেই আর্তচিৎকার করে বলবেন আমাকে বাঁচান! আমাকে বাঁচান।

আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে ইঙ্গিত করে এ কথা বলেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

শফিকুল ইসলাম মাসুদ লেখেন, “মজলুম থেকে জালিম হয়ে ওঠা উনিই হয়তো আবার মজলুম হলে এই সংবাদ মাধ্যমকেই আর্তচিৎকার করে বলবেন আমাকে বাঁচান! আমাকে বাঁচান।”

প্রসঙ্গত, ২০১৮ সালের ১ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় আলোচনায় আসে রাশেদ খানের ‘আমাকে বাঁচান, আমাকে তুলে নিয়ে যাচ্ছে’ শিরোনামে পরিচিত ফেসবুক লাইভ ভিডিওটি। ওই দিন দুপুরে রাজধানীর মিরপুর-১৪ নম্বরের ভাষানটেক বাজার এলাকার একটি বাসা থেকে ফেসবুক লাইভে এসে তিনি দাবি করেন, গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে ধাওয়া করছে এবং বাসার দরজায় ধাক্কা দিচ্ছে।

লাইভে তাকে বলতে শোনা যায়, ‘আমাকে তুলে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচান।’ পরে ওই দিনই কোটা সংস্কার আন্দোলনের এই যুগ্ম আহ্বায়ককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

Advertise with us
Advertise with us
Advertise with us