ঢাকা
৩০ অক্টোবর ২০২৬
Advertise with us

টাকা দিয়ে ধানের শিষে ভোট দিতে বাধ্য করা হয়েছে, অভিযোগ জামায়াত প্রার্থী দেলোয়ারের

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   ২৮ বার পঠিত
টাকা দিয়ে ধানের শিষে ভোট দিতে বাধ্য করা হয়েছে, অভিযোগ জামায়াত প্রার্থী দেলোয়ারের

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বিগত উপনির্বাচনের মতোই হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলোয়ার হোসেন। তিনি বলেন, বিএনপিকে ভোট না দিলে বাড়িতে থাকতে পারবে না বলে হুমকি দিয়ে আতঙ্ক তৈরি করা হয়েছে। ভোটকেন্দ্রে খুব বেশি ভোটার উপস্থিতি ছিলো না। পরে জোরপূর্বক ও টাকা দিয়ে ধানের শিষে ভোট দিতে বাধ্য করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে এ মন্তব্য করেন তিনি।

দেলোয়ার হোসেন বলেন, দলীয় সরকারের অধিনে নির্বাচন সম্ভব নয়। মাঠে ভোটার নেই, কিন্তু ফলাফলের শতাংশ তাদের মতো করে দেখানো হয়েছে।

দেলোয়ার হোসেন বলেন, নির্বাচনে ব্যাপক জাল ভোট দেয়া হয়েছে। যাদের আটক করেছে তাদেরকেও ছেড়ে দেয়া হয়েছে।

তিনি অভিযোগ করেন, ভোট গণনার সময় পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। অনেককে মেরে মারাত্মকভাবে আহত করা হয়েছে। এখন বিভিন্ন স্থানে আমাদের লোকদের ওপর হামলা করা হচ্ছে। প্রশাসনের সহায়তা আমরা ঠিকভাবে পাইনি।

Advertise with us
Advertise with us
Advertise with us