ঢাকা
২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
প্রথমে শাস্তি মনে হয়েছিল, পরে বুঝলাম রক্ষা পেয়েছি: পদত্যাগ প্রসঙ্গে ইশরাক আওয়ামী লীগকে অনেক চিন্তা ভাবনা করে রাজনীতিতে ফিরতে হবে: তথ্যমন্ত্রী পার্থ সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন জামায়াত আমিরের ‘তুই এত ধর্ম মানিস, বল তো আমি কি জাহান্নামে যাব?’ মোংলায় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী অসুস্থ স্থানীয় সরকার মন্ত্রী ও ভূমি মন্ত্রী দেখতে হাসপাতালে গেলেন রিজভী বিএনপির লড়াকু সৈনিকদের দীর্ঘ বছরের আন্দোলন আর সংগ্রামের চূড়ান্ত ফল ২৪-এর ৫ আগস্ট: নয়ন চার দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন মামুনুল হক দুর্নীতি বন্ধ করতে স্পিকারকে রেজিস্টার চালুর প্রস্তাব দিলেন তাসনিম জারা খালেদা জিয়ার মতো আমিও বিনা বিচারে কারাবরণ করেছি: মেঘনা আলম
Advertise with us

অসুস্থ স্থানীয় সরকার মন্ত্রী ও ভূমি মন্ত্রী দেখতে হাসপাতালে গেলেন রিজভী

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬   ১৯ বার পঠিত
অসুস্থ স্থানীয় সরকার মন্ত্রী ও ভূমি মন্ত্রী দেখতে হাসপাতালে গেলেন রিজভী

ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দুই মন্ত্রী মিজানুর রহমান মিনু ও আবদুল মঈন খানকে দেখতে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে পৃথকভাবে হাসপাতালে গিয়ে দুই মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তারা।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু বুধবার (২১ অক্টোবর) হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে বৃহস্পতিবার তাকে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে আনা হয়।

আজ দুপুরে তাকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

অন্যদিকে, বুধবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

Advertise with us
Advertise with us
Advertise with us