ঢাকা
২২ অক্টোবর ২০২৬
শিরোনাম
আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব না: স্পিকার স্বস্তি ফিরেছে সবজির বাজারে আ. লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে : রিজভী মিরপুরে প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সৌদির তেলক্ষেত্রে হামলা, দুই শতাংশ বাড়ল জ্বালানির দাম সাজেকে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া, পর্যটকদের উদ্ধার ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪ ‘আমার সাফল্য অনেকেই মেনে নিতে পারে না’, সমালোচকদের একহাত নিলেন রাশমিকা সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী
Advertise with us

সাজেকে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া, পর্যটকদের উদ্ধার

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬   ১৩ বার পঠিত
সাজেকে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া, পর্যটকদের উদ্ধার

ছবি: সংগৃহীত

“আপনারা ভয় পাবেন না। আমরা যদি বেঁচে থাকি, ইনশা আল্লাহ, আপনাদের কিছুই হবে না।” অবরোধকারীদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এভাবেই পর্যটকদের আশ্বস্ত করেন এক সেনাসদস্য।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাঙামাটির সাজেক থেকে পর্যটকেরা গাড়িবহর নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ইউনিয়নের উজোবাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীরা তাঁদের গাড়িবহর আটকে দেন। অবরোধে অংশ নেন সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্যরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী এগিয়ে গেলে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সময় সেনাসদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে অস্ত্র নিয়ে গুলি চালানোর ঘটনাও ঘটে।

এমন পরিস্থিতিতে পর্যটকেরা আতঙ্কিত হয়ে পড়লে সেনাসদস্যরা তাঁদের শান্ত থাকার আহ্বান জানান এবং নিরাপত্তার আশ্বাস দেন। পরে পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পর সেনাসদস্যরা অবরোধকারীদের প্রতিরোধ করেন।

সেনাবাহিনীর ধাওয়ায় সংঘর্ষে জড়িত ব্যক্তিরা সরে গেলে পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে নিয়ে যাওয়া হয়।

Advertise with us
Advertise with us
Advertise with us