ঢাকা
২২ অক্টোবর ২০২৬
Advertise with us

যুবককে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬   ১২ বার পঠিত
যুবককে গুলি করে হত্যা

ছবি: ফাইল ছবি

খুলনা মহানগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় গুলিতে তুষার (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে খাদেমুল উলুম মাদ্রাসার কাছে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও দুটি গুলির খোসা উদ্ধার করেছে। নিহত তুষার নগরীর জিন্নাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। এ হত্যাকাণ্ডের পর পূর্ব বানিয়াখামার এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে

পুলিশ জানিয়েছে, তুষার খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত পলাশের গ্রুপের সদস্য ছিলেন। চলতি বছরের জুনে তাকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছিল। সম্প্রতি জামিনে কারাগার থেকে বের হন তিনি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব বানিয়াখামার এলাকার খাদেমুল উলুম মাদ্রাসার কাছে দুর্বৃত্তরা তুষারকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার বাঁ বুকে লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সদর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নিহত তুষার পলাশ গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। প্রতিপক্ষ গ্রুপের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ওসি আরও জানান, তুষারের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

Advertise with us
Advertise with us
Advertise with us