ঢাকা
২২ অক্টোবর ২০২৬
শিরোনাম
ক্রীড়া সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী আখচাষি হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে ‌সরকারি প্রণোদনা নিলেন বিএনপির এমপি চাঁদ ৩১ অক্টোবর এক হাজার গাড়ি নিয়ে জামায়াতের লংমার্চ, সমাবেশ কুষ্টিয়ায় অবশেষে ২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চলাচল শুরু অতিরিক্ত ডিআইজির বাসায় মাসে ২২ ডিজে পার্টি, অংশ নিতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-ব্যাংকাররাও ‘রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ’ ১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকারকে ইনকিলাব মঞ্চের আলটিমেটাম ’তারেক রহমান ও বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যারা ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে মূল্যায়ন করে’ স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে: জহির উদ্দিন স্বপন
Advertise with us

বিজয়া দশমীতে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২১ অক্টোবর ২০২৬   ২৮ বার পঠিত
বিজয়া দশমীতে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

ছবি: সংগৃহীত

শুভ বিজয়া দশমী আজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শেষ দিন আজ। প্রতিমা বিসর্জন, অঞ্জলি প্রদান, সিঁদুর খেলা ও নানাবিধ ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা। ছয় দিনের পূজা-অর্চনা শেষে উৎসবের আনন্দের মাঝেও মণ্ডপে মণ্ডপে এখন বেজে উঠেছে বিদায়ের সুর।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, বিজয়া দশমী হলো অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির শাশ্বত বিজয়ের প্রতীক। পৌরাণিক আখ্যান অনুসারে, এই পুণ্য তিথিতেই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে বিশ্বজুড়ে অশুভ শক্তির অবসান ঘটিয়েছিলেন। তাই এই দিনটি গভীর ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি মানবসমাজে ন্যায়, সত্য ও পরম কল্যাণের বিজয়ের বার্তা বহন করে আনে।

বিজয়া দশমীর এই পুণ্য লগ্নে আজ সকাল থেকেই দেশের প্রতিটি মণ্ডপে দেবীর পূজা, পুষ্পাঞ্জলি ও শেষ মুহূর্তের ধর্মীয় আচার অনুষ্ঠিত হচ্ছে। এরপর শাস্ত্রীয় নিয়ম মেনে সম্পন্ন করা হবে দর্পণ বিসর্জন। বিদায়ের এই ক্ষণে বহু মণ্ডপে বিবাহিত নারীরা একে অপরের কপালে ও সিঁথিতে সিঁদুর রাঙিয়ে মেতে উঠবেন ঐতিহ্যবাহী সিঁদুর খেলায়।

পূজার মূল আনুষ্ঠানিকতা শেষে শুরু হবে বর্ণাঢ্য বিজয়া শোভাযাত্রা। ঢাক-ঢোলের শব্দ আর ভক্তদের জয়ধ্বনিতে মুখরিত হয়ে প্রতিমা নিয়ে যাওয়া হবে নির্ধারিত বিসর্জন ঘাটে। রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি শহর, বন্দর ও গ্রামে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সমবেত হবেন হাজারো ভক্ত ও দর্শনার্থী। তবে উৎসবের আনন্দে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও বহুত্ববাদী সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে।

বিজয়া দশমী মানেই কেবল দেবী দুর্গার বিদায়ের বেদনা নয়। এটি মূলত অশুভের বিনাশ ঘটিয়ে শুভ বোধের জাগরণ এবং মানুষের ভেতর পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করার এক গভীর প্রত্যয়। আজকের এই বিদায়লগ্নে প্রতিটি ভক্তের আকুল প্রার্থন- পৃথিবী থেকে চিরতরে দূর হোক সব অশান্তি ও কলুষতা, প্রতিষ্ঠিত হোক শ্বাশ্বত শান্তি ও পরম কল্যাণ।

বিজয়া দশমীতে থাকে সরকারি ছুটি। হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এ বছর নির্বাহী আদেশের মাধ্যমে দুর্গাপূজার ছুটি তিনদিন পর্যন্ত বর্ধিত করে। শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে এই বর্ধিত ছুটি যুক্ত হয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি দেওয়া হয়। এতে ব্যাপক খুশি সনাতন ধর্মাবলম্বীরা।

আজ বিজয়া দশমী উপলক্ষ্যে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। এ ছাড়া জাতীয় দৈনিকগুলো এ উপলক্ষ্যে বিশেষ নিবন্ধ প্রকাশ করবে।

 

Advertise with us
Advertise with us
Advertise with us