ঢাকা
২২ অক্টোবর ২০২৬
শিরোনাম
ক্রীড়া সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী আখচাষি হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে ‌সরকারি প্রণোদনা নিলেন বিএনপির এমপি চাঁদ ৩১ অক্টোবর এক হাজার গাড়ি নিয়ে জামায়াতের লংমার্চ, সমাবেশ কুষ্টিয়ায় অবশেষে ২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চলাচল শুরু অতিরিক্ত ডিআইজির বাসায় মাসে ২২ ডিজে পার্টি, অংশ নিতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-ব্যাংকাররাও ‘রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ’ ১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকারকে ইনকিলাব মঞ্চের আলটিমেটাম ’তারেক রহমান ও বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যারা ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে মূল্যায়ন করে’ স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে: জহির উদ্দিন স্বপন
Advertise with us

অতিরিক্ত ডিআইজির বাসায় মাসে ২২ ডিজে পার্টি, অংশ নিতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-ব্যাংকাররাও

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২১ অক্টোবর ২০২৬   ২৭ বার পঠিত
অতিরিক্ত ডিআইজির বাসায় মাসে ২২ ডিজে পার্টি, অংশ নিতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-ব্যাংকাররাও

ছবি: সংগৃহীত

পুলিশ সদরদপ্তরের এক অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাসায় জমজমাট ডিজে পার্টির আসর বসানোর অভিযোগে সম্প্রতি ৮৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। জানা গেছে, ওই বাড়িটিতে প্রতি মাসে ২০ থেকে ২২টি ডিজে পার্টির আয়োজন করা হতো। এতে অংশ নিতেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্যাংকাররা। ২০২৫ সাল থেকে নিয়মিত চলছে এসব ডিজে পার্টির আয়োজন। এসব পার্টিতে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে যোগ দিতেন অংশগ্রহণকারীরা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির আজ বুধবার (২১ অক্টোবর) এ তথ্য জানান।

ইলিয়াস কবির বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ভবনটিতে প্রবেশের পর ডিজে পার্টির আয়োজন দেখতে পান তারা। সেখানে প্রায় ২২টি গাড়ি ছিল। ভেতরে উচ্চ শব্দে গান বাজছিল। সিসা সেবনের কারণে পুরো পরিবেশ ধোঁয়ায় আচ্ছন্ন ছিল।

ডিসি ইলিয়াস কবির আরো দাবি করেন, পার্টিতে উপস্থিত তরুণ-তরুণীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্যাংকারও ছিলেন।তিনি বলেন, সেখানে ২৬ জন তরুণী ছিলেন। তাদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীও সেখানে ছিলেন।

ডিসি ইলিয়াস কবির বলেন, এয়ারবিএনবি ও ট্রাভেলা নামের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এসব আয়োজন করা হতো। অনলাইন নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণকারীরা পার্টিতে যোগ দিতেন।

প্রতি মাসে ২০ থেকে ২২টি আয়োজন হতো। একটি আয়োজনের ক্ষেত্রে অংশগ্রহণকারীদের কাছ থেকে জনপ্রতি প্রায় ৬০০ টাকা নেওয়া হতো বলে জানান তিনি। এছাড়া বাড়ি ভাড়া বাবদও অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে।

ওই বাসা থেকে আটক ৮৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা সম্পর্কে এই কর্মকর্তা জানান, ছেলেদের এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরো ১৫ দিন কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, মেয়েদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us