ঢাকা
২২ অক্টোবর ২০২৬
শিরোনাম
ক্রীড়া সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী আখচাষি হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে ‌সরকারি প্রণোদনা নিলেন বিএনপির এমপি চাঁদ ৩১ অক্টোবর এক হাজার গাড়ি নিয়ে জামায়াতের লংমার্চ, সমাবেশ কুষ্টিয়ায় অবশেষে ২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চলাচল শুরু অতিরিক্ত ডিআইজির বাসায় মাসে ২২ ডিজে পার্টি, অংশ নিতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-ব্যাংকাররাও ‘রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ’ ১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকারকে ইনকিলাব মঞ্চের আলটিমেটাম ’তারেক রহমান ও বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যারা ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে মূল্যায়ন করে’ স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে: জহির উদ্দিন স্বপন
Advertise with us

৩১ অক্টোবর এক হাজার গাড়ি নিয়ে জামায়াতের লংমার্চ, সমাবেশ কুষ্টিয়ায়

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২১ অক্টোবর ২০২৬   ২৫ বার পঠিত
৩১ অক্টোবর এক হাজার গাড়ি নিয়ে জামায়াতের লংমার্চ, সমাবেশ কুষ্টিয়ায়

ছবি: ফাইল ছবি

আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া পর্যন্ত প্রায় এক হাজার গাড়ির বহর নিয়ে লংমার্চ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।

লংমার্চের উদ্বোধন হবে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। সকাল ৭টায় উদ্বোধনী সমাবেশের পর সকাল ৮টায় শুরু হবে গাড়িবহরের যাত্রা। দিনব্যাপী বিভিন্ন স্থানে পথসভা শেষে রাত সাড়ে ৮টায় কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

আজ বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার।

সভায় লংমার্চের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। বিভিন্ন বিভাগের প্রস্তুতির খোঁজখবর নেন মিয়া গোলাম পরওয়ার এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রয়োজনীয় পরামর্শ দেন। উদ্বোধনী সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার লাখো মানুষের উপস্থিতি নিশ্চিত করতে দায়িত্বশীলদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও বক্তব্য দেবেন।

নির্ধারিত সূচি অনুযায়ী, লংমার্চের গাড়িবহর সকাল ৮টায় রাজধানী থেকে মাওয়া সড়ক হয়ে পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরের ভাঙ্গা, গোপালগঞ্জ ও বাগেরহাটের ফকিরহাট হয়ে খুলনায় পৌঁছাবে। এরপর যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় যাবে বহরটি। কর্মসূচিতে গণমাধ্যমকর্মী, চিকিৎসক, শিল্পী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যদের অংশ নেওয়ার কথা রয়েছে।

লংমার্চ চলাকালে কয়েকটি স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় শরীয়তপুরের জাজিরার নাওডোবায় এবং সকাল ১১টায় বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়ে পথসভা হবে। দুপুর সাড়ে ১২টায় খুলনা মহানগরীর বাবরী চত্বরে এবং বেলা ২টায় ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে কর্মসূচি রয়েছে।

এ ছাড়া বিকেল সাড়ে ৩টায় যশোরের মুড়লীর মোড়ে এবং বিকেল ৫টায় ঝিনাইদহ বাস টার্মিনালে পথসভা অনুষ্ঠিত হবে। সবশেষে রাত সাড়ে ৮টায় কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শেষ হওয়ার কথা রয়েছে।

প্রস্তুতি সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির এবং সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপিসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us