ঢাকা
২১ অক্টোবর ২০২৬
শিরোনাম
‘সংখ্যালঘু হিসেবে বিভাজন না করে সবাইকে দেশের নাগরিক হিসেবে দেখতে হবে’ ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী: ডেপুটি স্পিকার রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ভাড়া দেওয়া বাসায় মাদকদ্রব্য ও নারীসহ আটকের ঘটনার পর অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার ঢাকা মহানগর দক্ষিণে ইসলামী আন্দোলনের মহিলা কমিটি ঘোষণা জান্নাতের টিকিট বিক্রি করি না, পথ দেখিয়ে দিই: জামায়াত আমির দুর্গাপূজা নিয়ে তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ আওয়ামী লীগ ১৬ বছরে নজিরবিহীন লুটপাট করেছে: স্পিকার হাফিজ রাষ্ট্র, সরকার আর সরকারি দলকে এক করে ফেলেছে বর্তমান ক্ষমতাসীনরা : জামায়াতের অভিযোগ
Advertise with us

শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬   ২৩ বার পঠিত
শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

ছবি: ফাইল ছবি

ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে আব্দুর রহমান (৩৫) নামে এক জামাই নিহত হয়েছেন। আজ ভোররাতে উপজেলার বলিভদ্রপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন আব্দুর রহমান। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুর ও জামাইয়ের মধ্যে কোন্দল ও মনোমালিন্য চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার ভোররাতে শ্বশুর তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে জামাই আব্দুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই জামাই মারা যান।

ভোররাতে বাড়ির ভেতর চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কুড়ালটি জব্দ করা হয়।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us