ঢাকা
২১ অক্টোবর ২০২৬
শিরোনাম
‘সংখ্যালঘু হিসেবে বিভাজন না করে সবাইকে দেশের নাগরিক হিসেবে দেখতে হবে’ ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী: ডেপুটি স্পিকার রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ভাড়া দেওয়া বাসায় মাদকদ্রব্য ও নারীসহ আটকের ঘটনার পর অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার ঢাকা মহানগর দক্ষিণে ইসলামী আন্দোলনের মহিলা কমিটি ঘোষণা জান্নাতের টিকিট বিক্রি করি না, পথ দেখিয়ে দিই: জামায়াত আমির দুর্গাপূজা নিয়ে তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ আওয়ামী লীগ ১৬ বছরে নজিরবিহীন লুটপাট করেছে: স্পিকার হাফিজ রাষ্ট্র, সরকার আর সরকারি দলকে এক করে ফেলেছে বর্তমান ক্ষমতাসীনরা : জামায়াতের অভিযোগ
Advertise with us

প্রধানমন্ত্রীকে দেখার অপেক্ষায় হাজারো মানুষ, উৎসবমুখর রাজশাহী-নওগাঁ মহাসড়ক

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬   ৩৩ বার পঠিত
প্রধানমন্ত্রীকে দেখার অপেক্ষায় হাজারো মানুষ, উৎসবমুখর রাজশাহী-নওগাঁ মহাসড়ক

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে রাজশাহী-নওগাঁ মহাসড়কের দুই পাশে সকাল থেকেই ভিড় জমিয়েছেন হাজারো মানুষ। প্রিয় নেতাকে স্বাগত জানাতে নারী-পুরুষ, শিশু ও দলীয় নেতাকর্মীরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন সড়কের পাশে। কারও হাতে জাতীয় পতাকা, কারও হাতে দলীয় পতাকা; সবার চোখ সড়কের দিকে। প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

মঙ্গলবার সকাল থেকে শাহ্ মখদুম বিমানবন্দরসংলগ্ন এলাকা, বায়া, ভুগরোইল, পবা উপজেলা পরিষদের সামনে, নওদাপাড়া আমচত্বরসহ রাজশাহী-নওগাঁ মহাসড়কের বিভিন্ন স্থানে মানুষের দীর্ঘ সারি দেখা যায়। প্রধানমন্ত্রীকে একনজর দেখার আশায় অনেকে আগেভাগেই সড়কের পাশে অবস্থান নেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। প্রিয় নেতাকে দেখার প্রত্যাশায় অপেক্ষমাণ মানুষের মধ্যে ছিল আনন্দ, উচ্ছ্বাস ও আবেগ।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী মঙ্গলবার দুপুরে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে (হাজী মুহাম্মদ মুহসিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ) রাজশাহী মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা আছে।

এর আগে সকাল ১০টার দিকে বিশেষ সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে সড়কপথে রংপুরের ঐতিহাসিক ধর্মসভা ও কালিমন্দির পরিদর্শন শেষে রাজশাহীর উদ্দেশে যাত্রা করার কথা আছে তাঁর।

নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, “প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। তাঁকে একনজর দেখার জন্য সকাল থেকেই মানুষ সড়কের দু’পাশে অপেক্ষা করছেন। তাঁর আগমন রাজশাহীর মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।”

প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিমানবন্দর থেকে জনসভাস্থল পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীকে একনজর দেখার অপেক্ষায় রাজশাহী-নওগাঁ মহাসড়কজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

Advertise with us
Advertise with us
Advertise with us