ঢাকা
২১ অক্টোবর ২০২৬
শিরোনাম
‘সংখ্যালঘু হিসেবে বিভাজন না করে সবাইকে দেশের নাগরিক হিসেবে দেখতে হবে’ ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী: ডেপুটি স্পিকার রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ভাড়া দেওয়া বাসায় মাদকদ্রব্য ও নারীসহ আটকের ঘটনার পর অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার ঢাকা মহানগর দক্ষিণে ইসলামী আন্দোলনের মহিলা কমিটি ঘোষণা জান্নাতের টিকিট বিক্রি করি না, পথ দেখিয়ে দিই: জামায়াত আমির দুর্গাপূজা নিয়ে তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ আওয়ামী লীগ ১৬ বছরে নজিরবিহীন লুটপাট করেছে: স্পিকার হাফিজ রাষ্ট্র, সরকার আর সরকারি দলকে এক করে ফেলেছে বর্তমান ক্ষমতাসীনরা : জামায়াতের অভিযোগ
Advertise with us

নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিতে চান না জেডি ভ্যান্স

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬   ২৪ বার পঠিত
নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিতে চান না জেডি ভ্যান্স

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন দিলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পুনর্নির্বাচনে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গত সোমবার তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের অভ্যন্তরীণ নির্বাচনে তিনি নাক গলাবেন না। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির ভেতরে থাকা ইহুদি সম্প্রদায় এবং ইসরায়েলের সঙ্গে ভ্যান্সের টানাপোড়েন নতুন করে সামনে এল।

সাংবাদিক মার্ক হ্যালপেরিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন, আমি কেবল যুক্তরাষ্ট্রের প্রার্থীদেরই সমর্থন দিই এবং মধ্যবর্তী নির্বাচনের দিকেই আমার পুরো মনোযোগ। তাই আমি ইসরায়েলের নির্বাচনে জড়াচ্ছি না।

তবে গত বসন্তে হাঙ্গেরির তৎকালীন প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন ভ্যান্স; যদিও তার দল শেষ পর্যন্ত হেরে যায়। ভ্যান্সের এমন অবস্থানে রিপাবলিকান পার্টির ইহুদি সমর্থকেরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের কৌশলগত সম্পর্ক নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন।

ইসরায়েলের বর্তমান সরকারের সঙ্গে ভ্যান্সের বিরোধ অবশ্য বেশ পুরোনো। ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক আলোচনা এবং ইরানের সঙ্গে চুক্তির বিরোধিতা করায় তিনি ইসরায়েলি কর্মকর্তাদের সমালোচনা করেছিলেন। ভ্যান্স মনে করিয়ে দেন, ইসরায়েলকে সুরক্ষা দেওয়া অস্ত্রগুলোর দুই-তৃতীয়াংশই মার্কিনিদের তৈরি এবং তাদের করের টাকায় কেনা। তাছাড়া গত জুলাইয়ে তিনি অভিযোগ করেন, যুদ্ধ দীর্ঘায়িত করতে ইসরায়েল সরকারের ভেতরের কিছু লোক যুক্তরাষ্ট্রের জনমতকে প্রভাবিত করার চেষ্টা করছে।

এর আগে চলতি বছরের শুরুতে নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপেও ভ্যান্সের উত্তেজনা তৈরি হয়। ইরানে সরকার পরিবর্তনের বিষয়ে নেতানিয়াহুর অতি-আত্মবিশ্বাসের কারণে তাকে তিরস্কার করেছিলেন ভ্যান্স। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় ভ্যান্স এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আর তাই তাকে কোণঠাসা করতে ইসরায়েল ইচ্ছা করেই নানা অপপ্রচার চালাচ্ছে। এটাকে এক মার্কিন কর্মকর্তা ‘জেডির বিরুদ্ধে ইসরায়েলি অভিযান’ বলে আখ্যা দিয়েছেন।

Advertise with us
Advertise with us
Advertise with us