ঢাকা
২১ অক্টোবর ২০২৬
শিরোনাম
‘সংখ্যালঘু হিসেবে বিভাজন না করে সবাইকে দেশের নাগরিক হিসেবে দেখতে হবে’ ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী: ডেপুটি স্পিকার রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ভাড়া দেওয়া বাসায় মাদকদ্রব্য ও নারীসহ আটকের ঘটনার পর অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার ঢাকা মহানগর দক্ষিণে ইসলামী আন্দোলনের মহিলা কমিটি ঘোষণা জান্নাতের টিকিট বিক্রি করি না, পথ দেখিয়ে দিই: জামায়াত আমির দুর্গাপূজা নিয়ে তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ আওয়ামী লীগ ১৬ বছরে নজিরবিহীন লুটপাট করেছে: স্পিকার হাফিজ রাষ্ট্র, সরকার আর সরকারি দলকে এক করে ফেলেছে বর্তমান ক্ষমতাসীনরা : জামায়াতের অভিযোগ
Advertise with us

দুর্গাপূজা নিয়ে তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬   ২৫ বার পঠিত
দুর্গাপূজা নিয়ে তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে জড়িয়ে দুর্গাপূজা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো একটি ফটোকার্ডকে ভুয়া ও মিথ্যা দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, ফেসবুকে ‘জোবায়দা রহমান’ নামের একটি আইডি থেকে ‘দুর্গাপূজা শুধু হিন্দুদের নয়, এটি আমাদেরও: জামায়াত নেতা তাহের’ শিরোনামে একটি ফটোকার্ড ছড়ানো হয়েছে। ফটোকার্ডটিকে মিথ্যা ও ভুয়া দাবি করে তিনি এর নিন্দা জানান। একই সঙ্গে এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্মানিত ব্যক্তিদের জড়িয়ে বানোয়াট তথ্য প্রচার এবং তাদের বিতর্কিত ও সম্মানহানির চেষ্টা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকা উচিত।

এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

Advertise with us
Advertise with us
Advertise with us