ঢাকা
১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
বট বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার: বিমানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে হাস্যকর বললেন বিমানমন্ত্রী শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ছাড় নয়-চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ ‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’ হাসিনার সস্তা ভার্সন হওয়ার চেষ্টা করছে বিএনপি: সাদিক কায়েম নিজের দলের কেউ মাদক কারবারে জড়ালে ছাড় নয়, শাস্তি আরও বড়: ইশরাক গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার: কৃষিমন্ত্রী
Advertise with us

সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬   ২৩ বার পঠিত
সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

ছবি: ফাইল ছবি

রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে পিয়ারুল সরদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তর কুমার ঘোষ পিয়ারুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত পিয়ারুল সরদার রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মো. হারুন সরদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদে এশার নামাজ শেষে বের হন পিয়ারুল। এ সময় হাসপাতাল সড়ক হয়ে রাজনের দোকানের দিক থেকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে পিয়ারুলের বুকে দুটি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, পিয়ারুলের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গুলি করা হয়। পুলিশ ঘটনাটি নিয়ে কাজ করছে।

Advertise with us
Advertise with us
Advertise with us