ঢাকা
১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
বট বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার: বিমানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে হাস্যকর বললেন বিমানমন্ত্রী শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ছাড় নয়-চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ ‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’ হাসিনার সস্তা ভার্সন হওয়ার চেষ্টা করছে বিএনপি: সাদিক কায়েম নিজের দলের কেউ মাদক কারবারে জড়ালে ছাড় নয়, শাস্তি আরও বড়: ইশরাক গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার: কৃষিমন্ত্রী
Advertise with us

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬   ২৫ বার পঠিত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১

ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮১ জনকে গ্রেফতার করা হয়। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২৯ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৭৪ জন, মতিঝিল বিভাগ ৫৮ জন, তেজগাঁও বিভাগ ৭২ জন, মিরপুর বিভাগ ১৩১ জন, গুলশান বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৩৮ জন ও গোয়েন্দা বিভাগ ২ জনকে গ্রেফতার করেছে।

অভিযানে ১০১৪৫ পিস ইয়াবা, ৬.১৭ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম তামার তার, ১০০০ পিস সাবান ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।

Advertise with us
Advertise with us
Advertise with us