ঢাকা
১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
বট বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার: বিমানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে হাস্যকর বললেন বিমানমন্ত্রী শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ছাড় নয়-চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ ‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’ হাসিনার সস্তা ভার্সন হওয়ার চেষ্টা করছে বিএনপি: সাদিক কায়েম নিজের দলের কেউ মাদক কারবারে জড়ালে ছাড় নয়, শাস্তি আরও বড়: ইশরাক গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার: কৃষিমন্ত্রী
Advertise with us

সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬   ২৯ বার পঠিত
সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ছবি: ফাইল ছবি

গাইবান্ধার সাদুল্লাপুরে গোয়ালঘর নির্মাণকে কেন্দ্র করে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই আজিজুল মিয়া (৫৪)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম। এর আগে, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজিজুল।

অভিযুক্ত বড় ভাইয়ের নাম জসিজল হক ওরফে ডিপটি। সম্পর্কে তারা আপন ভাই ও উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম ইসবপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার (১৪ অক্টোবর) বড় ভাই জসিজল সীমানা ঘেঁষে একটি পাকা গোয়ালঘর নির্মাণের কাজ শুরু করেন। এদিন দুপুরের দিকে ছোট ভাই আজিজুল সীমানা নিয়ে আপত্তি জানালে প্রথমে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।একপর্যায়ে নির্মাণকাজে ব্যবহৃত ইট ও বাঁশের লাঠি দিয়ে আজিজুলের মাথায় আঘাত করেন জসিজল। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আজিজুল।

পরে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ওসি একেএম হাবিবুল ইসলাম বলেন, নিহতের মরদেহ এখনো রংপুরে রয়েছে। সেখানেই ময়নাতদন্ত হবে। হত্যায় ব্যবহৃত বাঁশ ও ইট আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ।

তিনি বলেন, এ ঘটনায় এক নারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us