ঢাকা
১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
বট বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার: বিমানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে হাস্যকর বললেন বিমানমন্ত্রী শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ছাড় নয়-চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ ‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’ হাসিনার সস্তা ভার্সন হওয়ার চেষ্টা করছে বিএনপি: সাদিক কায়েম নিজের দলের কেউ মাদক কারবারে জড়ালে ছাড় নয়, শাস্তি আরও বড়: ইশরাক গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার: কৃষিমন্ত্রী
Advertise with us

রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১০

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬   ৩০ বার পঠিত
রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১০

ছবি: সংগৃহীত

কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ’ নামের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। এছাড়া কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মেরিনড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে।

নিহতদের মধ্যে ঢাকার বনশ্রীর বাসিন্দা আশিকুল নামে ব্যক্তির পরিবারের ৬ সদস্য রয়েছেন। তারা হলেন- ফারিয়া কবির (৩৩), নাফিস ইবতে হামিদ (২৪), পাঁচ বছর বয়সী ফাইজান, মিথিলা মেহজাবিন (২৩), লাইলা জাহান নাবিলা (২৪) ও মালিহা (২৮)। এছাড়া নাসিমা আক্তার মুক্তা (২৮) নামে একজন নিখোঁজ রয়েছেন। বাকিদের নাম-পরিচয় এখনো জানা যায়।

দুপুরে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোরশেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রথম দিকে ছয়টি মরদেহ উদ্ধার করেছি। এছাড়া আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এর মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আরো চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছে।’

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল ৮টা থেকে তিনটি ইউনিট কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে, টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবিও।

বেলা ১১টার দিকে উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার জানান, ওই রিসোর্টে ২৭ জনের এন্ট্রি ছিল, এর মধ্যে ৯ জন রিসোর্টের বাইরে ছিলেন।  উদ্ধার তৎপরতা শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত জানানো সম্ভব নয়।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, হতাহতরা সবাই পর্যটক ছিলেন। ধারণা করা হচ্ছে- রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত। কারণ অনুসন্ধানে এরই মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।

Advertise with us
Advertise with us
Advertise with us