ঢাকা
১৬ অক্টোবর ২০২৬
Advertise with us

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১০

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬   ১৬ বার পঠিত
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১০

ছবি: ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৮টি মামলা করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

গ্রেফতারকৃতদের মধ্যে, রমনা বিভাগ ৪১ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৪৯ জন, মতিঝিল বিভাগ ৩৮ জন, তেজগাঁও বিভাগ ৬৭ জন, মিরপুর বিভাগ ১৯৭ জন, গুলশান বিভাগ ৪০ জন, উত্তরা বিভাগ ৩০ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৮  জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি বিস্ফোরিত ককটেলের অংশ, ৮০০ গ্রাম গাঁজা, ৬২ হাজার ৭০০ পিস ইয়াবা, ৯১ গ্রাম হেরোইন, ১টি চাপাতি, ১টি কাটার, ১৩২টি মোবাইল, ১টি ট্রাক, ১টি সিএনজি এবং নগদ ৪০ হাজার ৮৪০ টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Advertise with us
Advertise with us
Advertise with us