ঢাকা
১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
বট বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার: বিমানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে হাস্যকর বললেন বিমানমন্ত্রী শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ছাড় নয়-চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ ‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’ হাসিনার সস্তা ভার্সন হওয়ার চেষ্টা করছে বিএনপি: সাদিক কায়েম নিজের দলের কেউ মাদক কারবারে জড়ালে ছাড় নয়, শাস্তি আরও বড়: ইশরাক গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার: কৃষিমন্ত্রী
Advertise with us

অনিরুদ্ধ-কাব্যের বিয়ের জল্পনায় সিলমোহর, কবে বসবে আসর?

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬   ২৯ বার পঠিত
অনিরুদ্ধ-কাব্যের বিয়ের জল্পনায় সিলমোহর, কবে বসবে আসর?

ছবি: সংগৃহীত

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র ও আইপিএলের ক্রিকেট দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্য মারান। দুই পরিবারের তরফে আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার আগেই সেই খবর প্রকাশ্যে আনলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

আগামী নভেম্বরে তাদের বিয়ের আয়োজন হতে পারে। তবে বিয়ের নির্দিষ্ট তারিখ ও স্থান আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তাদের বিয়ের সংবর্ধনা আগামী ২১ নভেম্বর ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংবর্ধনার তারিখ জানান। তিনি লেখেন, সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মারান ও তার স্ত্রী কাভেরি মারান হায়দরাবাদের জুবিলি হিলসে তার বাসভবনে গিয়ে মেয়ের বিয়ের সংবর্ধনায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

মুখ্যমন্ত্রীর পোস্টে অনিরুদ্ধ ও কাব্য সংবর্ধনার কথা প্রকাশ্যে আসার পর তাদের বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে অনিরুদ্ধ ও কাব্য নিজেরা এখনো বিয়ের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানাননি।

অনিরুদ্ধ ও কাব্যকে ঘিরে বিয়ের গুঞ্জন অবশ্য নতুন নয়। ২০২৫ সালে প্রথম তাদের বিয়ের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়। গত বছরের জুনে বিয়ের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন অনিরুদ্ধ। সে সময় তিনি হাস্যরসের ছলে ভক্তদের গুজব না ছড়ানোর অনুরোধ জানান।

পরে চলতি বছরের জুনে অনিরুদ্ধের কাকা ও অভিনেতা ওয়াই জি মহেন্দ্র এক সাক্ষাৎকারে তাদের বিয়ের জল্পনায় নতুন করে ইন্ধন দেন। তার বক্তব্যে বিয়ের আয়োজন নিয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যায়। এরপর থেকেই বিষয়টি নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

অনিরুদ্ধ রবিচন্দ্র দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় সংগীত পরিচালক। ‘লিও’, ‘ইন্ডিয়ান ২’, ‘ভেত্তাইয়ান’, ‘বিদামুয়ার্চি’ ও ‘কুলি’র মতো আলোচিত চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন তিনি। তার সুর ও গান তরুণ শ্রোতাদের মধ্যে বিশেষ জনপ্রিয়।

অন্যদিকে, কাব্য মারান সান গোষ্ঠীর চেয়ারম্যান কালানিধি মারানের মেয়ে। তিনি সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জনপ্রিয় দল সানরাইজার্স হায়দরাবাদের মালিক হিসেবেও পরিচিত তিনি।

দীর্ঘদিনের গুঞ্জনের পর এবার কাব্যের পরিবারের পক্ষ থেকে সংবর্ধনার আমন্ত্রণের খবর প্রকাশ্যে এসেছে। এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় তাদের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

সূত্র: এনডিটিভি

Advertise with us
Advertise with us
Advertise with us