ঢাকা
১৪ আগস্ট ২০২৬
শিরোনাম
খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি—মধ্যরাতে রাকিবের ফেসবুক পোস্ট রবিবার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের আমেজ সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বে এগিয়ে চলা—ছাত্রদল নেতা আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর এবার ছাত্রদল সেক্রেটারির বার্তা যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা তাপদাহ ও খরায় বিপর্যস্ত ইউরোপ: পানিসংকটে বন্ধ রোমানিয়ার একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
Advertise with us

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩ জন

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৯ জুন ২০২৬   ১৩০ বার পঠিত
যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩ জন

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩ জন  ছবি: ফাইল ছবি

যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তিন নারীসহ ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থানা-পুলিশ এদের গ্রেপ্তার করে।

আজ সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— দেলোয়ার হোসেন প্রকাশ দেলু (৩৪), মো. রাসেল (১৯), মো. রমজান আলী (২০), মো. বাবুল শেখ (৪৭), মোসা. আজিফা বেগম (২৫), মো. সাইদুর রহমান (৪৬), আলামীন (২২), মো. রুবেল হোসেন (৩২), মুক্তা বেগম (৩০), হৃদয় হোসেন (২৪), মেহেদী (২২), বিউটি আক্তার (২৮), আবু তাহের খান (৫৫), মো. মোস্তফা (৪২), মো. কাউছার (২২), মো. জাহিদ হোসেন (২০), মো. জহির (২০), মো. ইমাম হোসেন (৫৫), মো. আল আমিন (২৩), আল আমিন হোসেন (২২), আলমাছ (৪৫), মো. শামীম হোসেন (২৬) এবং মো. ফারুক (৩৫)।

যাত্রাবাড়ী থানা সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি। এছাড়া বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধীও রয়েছেন। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us