ঢাকা
১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু রংপুরে ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ২৩ অস্ত্রসহ যুবক গ্রেফতার কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মঙ্গলবার মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আপনার অভিযোগ, আপনার অধিকার’—নাগরিকদের জন্য অভিযোগ বক্স চালু মির্জা আব্বাসের গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবি সংসদে সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত: সংসদে অর্থমন্ত্রী
Advertise with us

২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেফতার ৪৫২, মিরপুরেই ১১৪ জন

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১১ অক্টোবর ২০২৬   ২২৩ বার পঠিত
২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেফতার ৪৫২, মিরপুরেই ১১৪ জন

ছবি: ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। অভিযানে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে সবচেয়ে বেশি ১১৪ জনকে গ্রেফতার করা হয়েছে মিরপুর থানা এলাকা থেকে। গ্রেফতার সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযানে মিরপুর বিভাগ ১১৪ জন, ওয়ারী বিভাগ ৬৬ জন, তেজগাঁও বিভাগ ৬০ জন, মতিঝিল বিভাগ ৫৫ জন, লালবাগ বিভাগ ৫৩ জন, গুলশান বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ৩৩ জন, রমনা বিভাগ ২৫ জন ও গোয়েন্দা বিভাগ ১১ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে একটি অবিস্ফোরিত ককটেল, একটি অবিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ৯০ গ্রাম গাঁজা, ৫ হাজার ৯৩১ ইয়াবা, ১৪৪ বোতল দেশিমদ, একটি ক্যার্ভাডভ্যান, দুটি লাইটার, দুটি কাঁচি, ছয়টি মোবাইলফোন, একটি মোটরসাইকেল, একটি চাপাতি, একটি সিএনজি, একটি ট্রাভেল ব্যাগ ও এক ভিকটিমকে উদ্ধার করা হয়।

Advertise with us
Advertise with us
Advertise with us