ঢাকা
১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিনেমা হলের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ চান তথ্য প্রতিমন্ত্রী মিরপুরে শামীম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি হাসনাতের ছেলে মঈনউদ্দীন নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েমের ফেসবুক পোস্ট পাগলা মসজিদে ৬ বছর ধরে জমা পড়া স্বর্ণ-রুপার ওজন মাপছে প্রশাসন বিরোধীদের সঙ্গে মোদী সরকারের ২০০ কর্মকর্তার যোগাযোগ, দাবি রাহুলের শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন জিএম কাদেরকে গ্রেফতারের দাবিতে বাসার সামনে মিছিল, হামলার অভিযোগ ‘দুর্গাপূজা ঘিরে নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত বিএনপি’ নারী ও কন্যাশিশুকে পিছিয়ে রেখে উন্নতি সম্ভব নয়: রাষ্ট্রপতি ৫ ধাপে হবে ইউপি নির্বাচন, প্রথমটি ২১ জানুয়ারি
Advertise with us

মিরপুরে শামীম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি হাসনাতের ছেলে মঈনউদ্দীন

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১২ অক্টোবর ২০২৬   ৩০ বার পঠিত
মিরপুরে শামীম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি হাসনাতের ছেলে মঈনউদ্দীন

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে শামীম ফিরোজ তালুকদার (৪০) নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক সেরনিয়াবাত মঈনউদ্দীন আবদুল্লাহকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এমএম-১১) আরিফুল ইসলাম গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।

মঈনউদ্দীন আবদুল্লাহকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজিম আহমেদ গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। পরে তাঁকে কারাগারে ফেরত পাঠানো হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন শামীম। সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি তার বুকের ডান পাশে বিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ আলোক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০২৪ সালের ২২ আগস্ট শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মী পুলিশ সাবেক মন্ত্রী ও সংসার সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তার আবেদনে বলা হয়েছে, মঈনউদ্দীন আবদুল্লাহ এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। এ কারণে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

 

Advertise with us
Advertise with us
Advertise with us